Profile Photo

SharminOffline

  • sharmin1
  • বৃষ্টির ভেতর হলুদ
    …. স্বপন বিশ্বাস

    এমন বৃষ্টি ছিল—
    দুপুরের আকাশ যেন বহুদিন পরে
    তার পুরোনো কান্না মনে করে
    নেমে এসেছিল মাটির কাছে;

    শালিকেরা কোথায় গেছে—
    ভেজা পাতার নিচে শুধু
    অন্ধকারের নরম শব্দ,
    দূরের কোনো বাঁশবনে
    জল ঝরে একটানা।

    কাদামাটির পথটি
    বহু দূরের কোনো গ্রামের দিকে
    চলে গেছে মনে হয়—
    যেখানে সন্ধ্যা হলে
    ধা…Read More

    1
    4 Comments
    • শালিকেরা কোথায় গেছে—

    • আপনার লেখার “বৃষ্টিরও তো কিছু গোপন কথা থাকে” লাইনটা খুব সুন্দর লেগেছে, বর্ষার এমন বিষণ্ণ সৌন্দর্য আর স্মৃতি কি আমাদের সবার ভেতরেই কোনো না কোনোভাবে বেঁচে থাকে না?

    • আপনার এই লেখায় “হলুদ— যেন বর্ষার ভেজা পৃথিবীতে শেষ বিকেলের রোদ ভুল করে এসে পড়েছে” অংশটি ভীষণ সুন্দর এবং চোখের সামনে এক অদ্ভুত মায়ার ছবি এঁকে দেয়। আপনারা সবাই যদি নিয়মিত অন্যদের লেখার প্রশংসা করে ভালোবাসা বা প্রতিক্রিয়ার মাধ্যমে একে অপরের পাশে থাকেন, তবে আমাদের এই ছোট আড্ডাঘরটি আরও অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।

    • অনবদ্য কবিতা!

  • নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন নয়, প্রয়োজন বৈষম্যহীন শিক্ষা ব্যাবস্থা
    ……. স্বপন বিশ্বাস

    বাংলাদেশের শিক্ষা খাত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। স্বাধীনতার পর থেকে শিক্ষার বিস্তারে রাষ্ট্রের অন্যতম বড় সাফল্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি। দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগর…Read More

    4
    5 Comments
    • আপনার এই লেখাটি পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “শিক্ষা কোনো ভবনের নাম নয়, শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি”—এই লাইনটা একদম ঠিক বলেছেন আপনি।

    • স্বাগত জানাই লেখকের গঠনমূলক ভাবনাগুলোকে! এমন সময়োপযোগী লেখা ভীষণ দরকারী। লেখকের পর্যবেক্ষণটা সমাজের অসংগতির দিকে স্পষ্ট আঙুল তোলে। “শিক্ষা কোনো ভবনের নাম নয়, শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি” এই লাইনটা খুব ভালো লাগলো! লেখক যথার্থই বলেছেন, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানোন্নয়ন ও সমতার উপর জোর দেওয়াট…Read More

    • Sharmin, শিক্ষা ব্যবস্থার বিদ্যমান বৈষম্য ও মানোন্নয়ন নিয়ে আপনার বিশ্লেষণধর্মী লেখাটি অত্যন্ত তথ্যবহুল এবং সময়োপযোগী হয়েছে। আপনি যে যৌক্তিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, তা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করি, তাই আপনার এমন গঠনমূলক লেখালেখি নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য শুভকামনা রইল।

    • নতুন স্কুল নয়, মানসম্মত স্কুল চাই!

    • শিক্ষা প্রতিস্ঠান গুলো বৈষম্য দূর করতে হবে, আগের ক্যাটাগরিতে শিক্ষাকে প্রতিস্ঠিত করতে হবে, খুব ভাল লাগলো।

  • মায়ের পচা দেহের গন্ধ: গোটা সমাজ ব্যবস্থার পচনের সংকেত
    ………. স্বপন বিশ্বাস
    সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এমন কিছু হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে দেখা গেছে—একজন বৃদ্ধা মা কিংবা বাবা মৃত্যুর পর দিনের পর দিন ঘরের ভেতরে পড়ে আছেন, অথচ তাদের খোঁজ নিতে আসেনি আপনজনেরা। একসময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা জানতে পারেন মৃত্যুর খবর। এমন ঘটনা শু…Read More

    4
    2 Comments
    • “মায়ের পচা দেহের গন্ধ: গোটা সমাজ ব্যবস্থার পচনের সংকেত”
      শিরোনামটাই বুকে একটা ধাক্কা দেয়। সার্টিফিকেট আর মানবিকতার মধ্যে যে ফারাকটা দিন দিন বাড়ছে, সেটা লেখক অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরেছেন। আমরা ডিগ্রি নিচ্ছি, ক্যারিয়ার গড়ছি, কিন্তু “মানুষ” হওয়ার শিক্ষাটা কোথাও যেন হারিয়ে ফেলছি?

    • একজন মায়ের পচা দেহের গন্ধ আসলে পুরো সমাজ ব্যবস্থার পচনের গন্ধ
      এই লাইনটি সত্যিই শিহরিত করেছে।
      গভীর ও নির্মম বাস্তবতা।

  • দেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও পরিকল্পনা
    ……. স্বপন বিশ্বাস

    বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও বহুমাত্রিক ব্যক্তিত্ব ছিলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, রাষ্ট্রনায়ক এবং আধুনিক বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের অন্যতম কারিগর হিসেবে তিনি আজও আলোচিত। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আত্মনির্ভর, উৎপ…Read More

  • এবার ঈদে
    …… স্বপন বিশ্বাস

    এবার ঈদে কিনবো জামা
    একটা মাটির পুতুল
    পারলে একটা কিনবো ফিতা
    কানের দুইটা দুল।

    মায়ের সাথে হাটে গিয়ে
    দেখবো রঙিন মেলা,
    চুড়ি পরে খিলখিলিয়ে
    কাটবে সারা বেলা।

    ভাইয়া নেবে নতুন জুতা
    আব্বু নেবেন টুপি,
    সেমাই গন্ধ ছড়িয়ে যাবে
    ঘরময় রূপ ঝুপি।

    চাঁদ উঠিলে আকাশ জুড়ে
    খুশিতে মন ভাসে
    ঈদের দিনে সবাই মিলে
    মিষ্টি খেতে বসে।

    1
    2 Comments
  • বন্দী পাখি
    …… স্বপন বিশ্বাস

    বনের পাখি খাঁচায় বন্দী,
    যতই করি আদর,
    মন থাকে তার বনে বনে,
    দেহ খাঁচার ভিতর।

    উড়তে চায় সে ডানা মেলে
    নীল আকাশের পানে,
    শিশিরভেজা ভোরের আলো
    ডাকে আপন গানে।

    হলেও সে সোনার খাঁচা
    মেটে না তার সাধ,
    মুক্ত হাওয়ার ছোঁয়া ছাড়া
    সব ভাবে সে ফাঁদ।

    বাঁশির সুরে ডাকি তাকে,
    চোখে জমে নীর,
    মন তবু তার খুঁজে…Read More

    4
    2 Comments
  • তুমি হৃদয় জুড়ে
    …….স্বপন বিশ্বাস

    তুমি আছো মা হৃদয় জুড়ে,
    চোখের পাতার নীরব সুরে।
    মলিন স্মৃতির কুয়াশায়,
    তবু তোমার ছোয়া না পাই।

    ভোরের আলো, সন্ধ্যাতারা,
    খুঁজে তোমায় দিশেহারা।
    শূন্য ঘরে একলা বসে,
    ডাকতে তোমায় অশ্রু ভাসে।

    আঁচলভরা স্নেহের গন্ধ,
    আজও জাগায় মধুর ছন্দ।
    দুঃখ এলে মনে হয় মা,
    মাথায় রাখো স্নেহের ছোঁয়া।

    চোখের আড়াল, মনে…Read More

    4
    2 Comments
Skip to toolbar