-
কারফিউ
– শ.ম.ওয়াহিদুজ্জামান
হৃদয়ে কারফিউ সারাবেলা
কারফিউ চলে সময়ের বুকে ও
তাইতো কাগজ সাদাই রয়ে যায়
চলে না কালির আঁচর শত চেষ্টায় ও।হৃদয়ের কপাট খুলে
দখিন হাওয়ার পরশ মেখে
উন্মুক্ত আলোতে মেতেছি সৃষ্টিতে
কূপমন্ডুক হিংসায় জ্বলে তা দেখে।মেলে না ফুসরত হৃদয়ে কান্না
শুনতে পায়না কেউ ভিতরে বাহিরে
তবু আঁখি জলে কারফিউ ভেঙ্গে
বারবার এসেছি সৃষ্টির দুয়ারে।প্রতিবন্ধকতায় বাধা বিপত্তিতে ভেঙ্গেচূড়ে
আমি তো সহস্রবার হয়েছি জেরবার
তবু ফের হাসিমুখে ধরেছি এই লেখনি
নিজের ভাষায় বিরহী আবেগে এ বিশ্ব মাঝার।হৃদয়ের কারফিউ ভেঙ্গেছি হাজারবার
ভেঙ্গেছি সময়ের দেয়াল রাত ভোর জেগে
তবু বেসেছি ভালো আমার বিরহ লেখনি
লিখে যাই নিশ্চুপ যার যেমন লাগে।3 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।


তবু বেসেছি ভালো আমার বিরহ লেখনি,
লিখে যাই নিশ্চুপ যার যেমন লাগে।— সুন্দর লিখেছেন 🤍