-
সংশোধন
-শ.ম.ওয়াহিদুজ্জামানবিভেদের বেড়াজালে বন্ধি বিবেক
আপনার সুখের তরে উন্মাদ সবে
বিভাজনে বিভাজনে সয়লাব দুনিয়া
কেউ কারো তরে হয় না যে ভবে।দিকে দিকে যুদ্ধের আয়োজন
মানুষের রক্ত মানুষের খাদ্য এখন
বিজয়ী হওয়ার প্রত্যাশায় রক্তক্ষরণ
হায়েনার ছোবলে মানুষের মরণ।দুনিয়া জুড়ে মনুষ্যত্ব ভূলুন্ঠিত
যেন মানব নয় দানবের জয়ধ্বনি
বহু ভাগে বিভক্ত মানবকূল আজি
বুঝি ধ্বংসের বারতা জানায় আগমনী।মানবতা আর মানবাধিকার মিথ্যাচার
করছে কেউ কেউ আপনার স্বার্থ রচিতে
স্বার্থহীন ভালোবাসা পাই না আর ভুবনেতে
রে মানুষ হও সংশোধন আপনি আপনাতে।2 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।



যন্ত্রণাটা পাঠকের বুকেও লাগে…..🖤