Profile Photo

Abcde gh.Offline

  • abcdegh.
  • Profile picture of Abcde gh.

    Abcde gh.

    1 month, 3 weeks ago

    ল্যাবোটারি

    মর্গের ভারী দরজা ঠেলে
    তোমার এই ল্যাবটারিতে
    তাজা রক্তের ঠাণ্ডা ঝাপ্টা
    দেয়ালে দেয়ালে অবশ অনুভূতি হারায়

    বর্বরতায় রচিত উৎসব
    অস্থির প্রতিনিয়ত নিষ্ঠুর
    পৃথিবী দিয়ে তোমাদের
    এ শবে ফিরে আসা
    নিরপরাধ কারোর একজনের
    রক্তমাখা চাদরটা কই?
    নির্দোষ প্রমাণে তোমাদেরও
    লাশের অভিনয় যেন
    দেখতে পাচ্ছো হত্যালীলায়
    লাশগুলোর উপর দাঁড়িয়ে
    কোনো অদেখা স্বর্গ
    আর কি জায়গা হচ্ছে না
    তোমাদের এ ল্যাবোটারিতে
    মহাকালের লাশগুলোকে লুকানোর?

    তোমাদের করা ধংস্বস্তূপের
    নীচে পড়ে আছে সেই
    অগনিত মানুষদের লাশ
    তোমাদের সমূলে উৎখাতে আমি
    অহংকার মিথ্যে এপিটাফ
    গুঁড়িয়ে দেবো
    আভিজ্যাতের কফিন
    থেকে খুঁজে বের করে এনে
    তোমাদের নগ্ন লাশ
    ছুঁড়ে ফেলে দেবো তোমাদেরই
    নগ্ন সভত্যার আয়নায়

Skip to toolbar