Profile Photo

মামুনুর রশিদOffline

  • যে রাতে তুমি অন্য কারও
    Mamun-অনুভূতির আজন্ম গল্পকার।

    শহরের সব আলো নিভে গেছে অনেকক্ষণ।
    শুধু আমার বারান্দায় জমাট বাঁধা অন্ধকার আর একবুক শূন্যতা জেগে আছে।
    আজ যে তোমার নতুন জীবনের প্রথম রাত!
    হয়তো এতক্ষণে লাল বেনারসিতে তোমায় বড্ড মায়াবী লাগছে,
    ঠিক যেমনটা আমি চোখ বন্ধ করে স্বপ্নে দেখতাম!

    আচ্ছা, ওই অচেনা মানুষটা কি জানে—
    নার্ভাস লাগলে তুমি কীভাবে ডান হাতের নখ কামড়াও?
    সে কি জানে, ভয় পেলে তুমি কীভাবে খামচে ধরে চোখ লুকিয়ে ফেলো?
    হয়তো এতক্ষণে তুমি খুব লাজুক হেসে তাকে তোমার সেই গোপন গল্পগুলো বলছো,
    যে গল্পগুলো একদিন শুধু আমার বুকে মাথা রেখে বলার কথা ছিল।

    ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন ধারালো কিছু দিয়ে চিরে যাচ্ছে!
    যে হাত দুটো আজীবন আমার ধরে রাখার কথা ছিল,
    তা আজ অন্য কারও মুঠোয় খুব শক্ত করে বন্দি।
    তোমার হাতের মেহেদির রঙে আজ অন্য কারও নাম,
    আর আমার পুরো পৃথিবী জুড়ে আজ কেবল একটা নিস্তব্ধ হাহাকার।

    আমি জানি, কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের ঘরের আলোটা নিভে যাবে।
    আর ঠিক সেই অন্ধকারে, আমার বেঁচে থাকার শেষ স্বপ্নটাও চিরতরে মরে যাবে।
    খুব ভালো থেকো তুমি।
    আমার এই নির্ঘুম রাতের দীর্ঘশ্বাসগুলো যেন তোমার নতুন সুখের ঘরে কখনো পৌঁছাতে না পারে।

Skip to toolbar