Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • মন উড়ে চলে নীলিমায়
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    ঐ দূর আকাশের গায়
    মন উড়ে চলে নীলিমায়
    যত ব‌্যথা বুকেতে জমা
    গগনের বুকে ছড়াতে চায়
    মন উড়ে চলে নীলিমায়।

    যত কান্না আছে লুকানো
    যায় না কখনো দেখানো
    সেই কান্নার নীরব দীর্ঘশ্বাস
    ছড়াতে চায় মন নীলিমার বিছানায়
    মন উড়ে চলে নীলিমায়।

    মন উড়ে চলে নীলিমায়
    সঙ্গীহীন একেলা সকাল-সন্ধ‌্যায়
    হারানো ব‌্যথা ভুলে যেতে নিরালায়
    মন ভেসে চলে আকাশের গায়।

    মন উড়ে চলে নীলিমায়
    যদি ব‌্যথাগুলো ভুলে থাকা যায়।

    5
    3 Comments
    • একেলা মনের ছবি স্পষ্ট….🤍

    • বুকের জমা ব্যথা আর একাকীত্ব ভুলতে
      মন উড়ে চলে নীলাকাশে

    • বুকে জমা ব্যথা আর লুকানো কান্নাগুলোকে নীলিমায় ছড়িয়ে দেওয়ার এই ভাবনাটি ভীষণ মায়াবী।

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar