Profile Photo

ইফতিশা খানমOffline

  • eftishakhanam
  • সযত্নে বাঁধা বিনুনি

    কি সযত্নে বেঁধে দাও গো মা বিনুনি,
    কি আছে ঐ চুলের প্যাঁচে?!
    আমি বার বার বাঁধা পড়ি।

    কি সযত্নে বেঁধে দাও গো মা বিনুনি,
    কি এমন আছে তোমার হাতে?
    যার স্পর্শ এতো কোমল, মমতাময়ী।

    কি সযত্নে বেঁধে দাও গো মা বিনুনি।
    কিভাবে পারো গো মা,
    ভুল করলেও বুকে জড়িয়ে নিতে!

    কি সযত্নে বেঁধে দাও গো মা বিনুনি
    বলো মা,
    কেনই বা তোমার শরীর থেকে,
    অমন মা মা সুবাস আসে?
    কেনই বা জ্বরের ঘোরে,
    সব শিশু তার মা কে খোঁজে?

    বলো মা,
    এ পৃথিবীতে অমন করে,
    কে আমাকে কাছে ডাকে?
    আদর করে, ভালোবাসে?!

    ( যে না থাকলে আমি কখনো “আমি” হতে পারতাম না)

    ইফতিশা খানম

    7
    11 Comments
Skip to toolbar