Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • উদা‌সীন প্রত্যাশায়
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    প্র‌তি‌দিন প্র‌তিক্ষা উদা‌সিন প্রত্যাশায়
    সময় আ‌সে ফু‌রি‌য়ে যায়
    ‌রে‌খে যায় পরাজয়।

    নীর‌বে পু‌ড়ে পু‌ড়ে অব‌লোকন
    থা‌কে উদাস হাওয়ার বিরহী গুঞ্জন
    দূ‌রে দূ‌রে তা‌কি‌য়ে স্বপ্নময় অবগাহন
    পাওয়া না পাওয়ার টানা‌পোড়ন
    জীবনজু‌ড়ে বিষা‌দি খেলার আ‌ন্দোলন
    থা‌কে দীর্ঘশ্বাস হতাশার আস্ফালন।

    তবু প্র‌তি‌দিন দিবস রজন‌ী
    খু‌লে দি‌য়ে হৃদ‌য়ের দ‌খিন দুয়ারখা‌নি
    হা‌সি মু‌খে দাঁড়া‌তেই হয় পরাজয় মা‌নি।

    এই‌তো জীব‌নের নীরব রোজনামচা
    ‌চু‌পিসা‌রে ক‌রি সম‌য়ের খরচা।

    উদা‌সিন প্রত্যাশায় জীব‌নের জল‌ধি‌তে
    এইভা‌বে সন্তরণ দিবস রজনী‌তে
    শুধু বিরহী ডুব জড়িয়ে থা‌কে গ‌লে‌তে
    নীরব আ‌মি এইভা‌বে র‌য়ে‌ছি অজ্ঞা‌তে।

    3
    3 Comments

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar