-
‘নারী’
মানিক কুমার সাঁজোয়ালনারী মানে ভোরের আলো, স্নিগ্ধ শিশিরভেজা প্রাণ,
নারী মানে মায়ের কোলে প্রথম শেখা ভালোবাসার জ্ঞান।
নারী মানে বোনের হাসি, দুঃখে পাশে নীরব ছায়া,
নারী মানে হৃদয় জুড়ে স্নেহের নদী, শান্ত মায়া।নারী মানে স্ত্রীর চোখে স্বপ্ন বোনা সংসারঘর,
নারী মানে ক্লান্ত পথে আশার প্রদীপ, আপন ডর।
নারী মানে মেয়ের মুখে আগামীরই রঙিন গান,
নারী মানে ভবিষ্যতের উজ্জ্বল রোদ, নতুন প্রাণ।নারী মানে ত্যাগের গল্প, অশ্রু লুকানো গভীর রাত,
নারী মানে সাহস নিয়ে প্রতিদিনের কঠিন প্রভাত।
নারী মানে ধৈর্যের বৃক্ষ, ঝড় এলেও থাকে স্থির,
নারী মানে ভালোবাসায় ভাঙা হৃদয় করে ধীর।নারী মানে মমতার ছোঁয়া, পৃথিবীজোড়া কোমল হাত,
নারী মানে মানবতার দীপ জ্বালানো প্রতিটি রাত।
নারী মানে শ্রদ্ধার নাম, সম্মান যার প্রাপ্য চির,
নারী মানে জীবনগাথা, আলোকময় পথের নীড়।মা, বোন, স্ত্রী, কন্যা রূপে একই স্রোতে বহে যায়,
নারী ছাড়া এই পৃথিবী শূন্যতায়ই ডুবে রয়।
তাই নারীকে ভালোবেসে সম্মান দাও হৃদয় ভরে,
নারী মানেই সৃষ্টির শক্তি, চির অমল আলো ঘরে।বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।
2 Comments
Friends
Shahajahan Tapu
@shahajahantapu
Rashed Mahamud Mithun
@rashedmithun
মো আলেফ শরীফ
@alefsharif
Dalia Al Mim
@daliaalmim
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir
Rabiul Alam Niloy
@yoursdreamachiver
Naimur Rahman
@naimurrahman
Md Jahidul Islam
@mdjahidulislam


বিংশতপদী ছন্দে নারীর পূর্ণাঙ্গ জয়গান গাইলেন। নারীর প্রতি সম্মান প্রদর্শনের এই আহ্বান আজ বড় বেশি প্রয়োজন। মুগ্ধতা রইল!