Profile Photo

রেহমান স্বাধীনOffline

  • rehmansadhin
  • আজ সকাল থেকেই আকাশ ভাঙা।
    টিপটিপ,ঝমঝম তারপর একদম নদী!
    ইলশেগুঁড়িটা থেমেছে ভোররাতে।
    ঝুম বৃষ্টিটাও ক্লান্ত হয়ে,
    গতকাল সন্ধ্যায় বিদায় নিয়েছে।
    ভেজা শহরের গা বেয়ে এখন
    টুপটাপ জল ঝরছে শুধু।

    জানালার শিক ধরে দাঁড়িয়ে দেখি,
    আকাশের এক কোণে মেঘ সরছে।
    ফ্যাকাশে একটা রোদের রেখা
    উঁকি দিচ্ছে লাজুক মুখে!
    যেন জিজ্ঞেস করছে, ‘আসব?’

    ততদিন—আমি অপেক্ষায় থাকি,
    ভেজা বারান্দায়, চায়ের কাপ হাতে।
    কারণ বৃষ্টি শেষ হলে
    রোদ তো ওঠেই, তাই না?
    আর বিরহ শেষ হলে
    হয়তো বাঁচাও যায়….

    ~অপেক্ষা~

    3
    1 Comment
    • ‘টিপটিপ, ঝমঝম তারপর একদম নদী!’–লাইনটা পড়ার সময় মনে হচ্ছিল আমি নিজেই কোনো ভেজা বারান্দায় চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছি।

Skip to toolbar