-
বিচারপতির বিচার চাই
-আবুল হাসান তুহিনবিচারপতির বিচার চাই
দেয় যদি সে মিথ্যা রায়!
নিরপরাধ মানুষ যখন
মিথ্যে কোন সাজা পায়!
বিচারপতির বিচার চাই
বিচারপতির বিচার চাই ।।সবার জন্য আইন সমান
কাটগড়াতে চায় যে প্রমাণ!
যুক্তিতর্কে হার জিত
এটাই নাকি আইনের ভীত!
বিনা দোষে দোষী হয়
অপরাধীরা ছাড়া পায়।
বিচারপতির বিচার চাই
বিচারপতির বিচার চাই ।।কি করে হয় ন্যায়বিচার
সাক্ষীর কথাই হয় যে পার।
উকিলের জেরার ফাঁদে
নিরপরাধ মানুষ কাঁদে।
আইনের ফাঁকফোকরে
অপরাধীরা পার পেয়ে যায়,
বিচারপতির বিচার চাই
বিচারপতির বিচার চাই ।।১৬/০৫/২০২৬/শনিবার
3 Comments

Abul Hasan Tuhen
Friends
abrar
@abrar
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kokeshas King
@kokeshasking
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
ইভান
@ivan
মো: ফারহান হাবীব
@farhan-habib
Masfi K
@masfi-mohammad


আইনের মারপ্যাঁচে সত্য যেখানে চাপা পড়ে যায়, সেখানে বিচারপতির বিবেক নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। অনবদ্য লেখনী!