Profile Photo

রেহমান স্বাধীনOffline

  • rehmansadhin
  • তারপর একদিন যেদিন হলো দেখা আমাদের! ততদিনে বদলে গেছে দৃশ্যপট, পাল্টে গেছে শহরের সব সাজ। চেনা লোকালয়ে অচেনা সব মানুষের বসবাস এখন,
    তোমার মনে পড়ে নীলা! প্রথম যেদিন দেখেছিলাম তোমায় কলেজ মোড়ে- সেদিন এমনই এক বৃষ্টির বিকেল ছিল, তারপর ঝুম বৃষ্টি হঠাৎ করেই থামলো মুষলধারায় বিলাপের পর। রুক্ষ-শুল্ক প্রকৃতির সাথে সেদিন আমি ও হয়েছিলাম প্রাণবন্ত কবিতা এক… সেদিন সয়াহ্নে (সন্ধ্যায়) আকাশ তাঁর বুক চিরে হয়তোবা সুখের মিশেল রঙধনু’র দেখা পায়নি! তবে; আমি ঠিকই পেয়েছিলাম শত মুখাবয়বের ভীড়ে তোমার দেখা- মনের আঁধারে গুনগুন করে সুরহীন গলায় গেয়ে ও উঠেছিলাম রবীন্দ্র সংগীত:-

    “আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।

    তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী॥

    তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে,

    তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী।

    আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান,

    আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী।

    ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে,

    আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী॥“

    তারপর ; তোমাকে অগোছালো ভাবে ভাবতে ভাবতে কখন যে লিখে ফেললাম শত গোছালো কাব্য! আজ বছর পঁচিশেক পর কে জানে?? আমার শত শত পাঠকের ভীড়ে তুমি ও এখন একজন হয়তোবা!কোন এক শুক্লদ্বাদশীর রাতে তোমার ঐ তীর্যক ঠোঁট টুকুন হয়তো আমার কবিতা বলতে বলতেই_তুমি আর তোমরা উভয়েই জড়িয়ে গেছো সঙ্গী’র বক্ষে পরম মমতায় সহস্র অভিমান একপাশে রেখে।
    ,
    জীবনানন্দের সেই লিখা লিখতে লিখতে আমিও ইতি টানি তবে, আমার না বলা ভালোবাসার গল্পের সূচি:-

    “শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে-
    বলিলামঃ ‘ একদিন এমন সময়
    আবার আসিও তুমি- আসিবার ইচ্ছা যদি হয়;
    পঁচিশ বছর পরে’।”

    ~অব্যাক্ত অনুভূতির আবরণ~

    #কবিতায়_গল্প_০১

    4
    2 Comments
Skip to toolbar