-
ব্যথার মালা
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানআকাশের কাছে প্রশ্ন করে
বাতাসের কাছে প্রশ্ন করে
উত্তর পাওয়া যায় কিরে
যে ব্যথা জমেছে হৃদয়জুড়ে
তার দহন পোড়াবে বারেবারে
এ ব্যথার মালা যাবে না ছিড়ে।গলদেশে উঠেছে যে ব্যথার মালা
রবে নীরবে শুধু নীরবে তার জ্বালা
কেউ খুজে পাবে না তার উত্তর
বহমান কাল রয়েছে যে নিরুত্তর
আকাশ বাতাস বা জলধির কাছে
নেই উত্তর ঘোরাঘুরি শুধু মিছে।আপনার জ্বালা আপনি বয়ে বয়ে
ধরিত্রীর পরে কষ্ট সয়ে সয়ে
জীবন পথে এইভাবে অবগাহন
বুকে পুশে বিরহ জলধি অগনন
কূল কূল রবে নীরবে পুড়ে পুড়ে
সাজাই জীবনের রোজনামচা থরে থরে।2 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।



উত্তরহীন এক বিষাদ কাব্য….🤍