Profile Photo

SmshahadatOffline

  • Smshahadat
  • Profile picture of Smshahadat

    Smshahadat

    3 weeks, 1 day ago

    মনে রেখো আমায়
    শাহাদাত হোসেন

    আমি এখন চাইলেই তোমাকে পাবোনা,
    চাইলেই দক্ষিণের জানালা খুলে
    তোমাকে দেখা যাবেনা,
    চাইলেই চিঠি লিখে সুতোয় বেঁধে
    তোমাকে ছুড়ে দেয়া যাবে না,
    তুমি এখন অনেক দূরে।
    আমি একা ঘুরে ঘুরে
    কবিতার বই পড়ে,
    ব্যালকনিতে করি পায়চারি,
    মনটা খুবই খারাপ ।

    রবীন্দ্র সংগীত শুনে শুনে
    অশ্রু ঝরে দু নয়নে ।
    সেই যে কবে তোমাকে বিদায় বলে
    মনে মনে কাঁদছিলাম,
    তুমি হাত নেড়ে বললে আসি ,
    আমার তখন বুক ফেটে যায় কষ্টানলে।
    তোমাকে বলেছি চিঠি দিয়ে প্রতিদিন,
    মনে রেখো আমাকে প্রিয়তমা ,
    আমি এখন চাইলেই তোমাকে পাবো না,
    মনে রেখো আমায়।।

    4
    3 Comments
    • বিরহের সুরে এক আকুল প্রার্থনা…..🤍

    • স্মৃতির পাতায় হারানো প্রেমের হাহাকার

    • ‘চিঠি লিখে সুতোয় বেঁধে ছুড়ে দেওয়া’—কী ভীষণ মিষ্টি আর নস্টালজিক সব স্মৃতি!

Friends

Profile Photo
Dipok-Basu
@dipok-basu
Profile Photo
MahidMahmud
@mahidmahmud
Profile Photo
Mohammed-Habibullah
@mohammed-habibullah
Profile Photo
Rayan Nazim Uddin
@rayannazimwritings
Profile Photo
MuhammadMusa
@muhammadmusa
Profile Photo
kumvakarnaghumacche
@kumvakarnaghumacche
Profile Photo
Nazrul Islam Shakib
@nazrulislamshakib
Skip to toolbar