Profile Photo

মাজেদুল হকOffline

  • Birohikobi
  • Profile picture of মাজেদুল হক

    মাজেদুল হক

    2 weeks, 1 day ago

    পড়তে হবে
    মাজেদুল হক

    ছুটির দিনে মনের সুখে
    চলছে খোকা মাঠে,
    বাবার সাথে দিন-দুপুরে
    ইচ্ছে মতো খাটে।

    মাঠের ধূলি খোকার গায়ে
    সবই গেল মেখে,
    এখন খোকা কাজের ছেলে
    হাসছে বাবা দেখে।

    রোদের তাপে ঘামছে খোকা
    বাবায় বলে রাখো,
    গাছের ছায়া জুড়ায় দেহ
    একটুও বসে থাকো।

    বুঝায় বাবা পড়তে হবে
    রাখিস মনে খোকা,
    মুর্খ হলে সুযোগ বুঝে
    দেয় মানুষে ধোকা।

    4
    3 Comments
    • সকলের মতামত চাই7

    • এই লেখাটিকে শিশুসাহিত্যের অংশ বলব। শিশুসাহিত্যের গুরুত্ব অপরিসীম। একটি ভাষার সমগ্র সাহিত্য তখনই এগিয়ে যায় যখন তার শিশুসাহিত্য হয় সমৃদ্ধ। শুভেচ্ছা আপনাকে।

    • ছড়াটি আমার ভালোলেগেছে। সাফল্যমণ্ডিত হোক আপনার সৃজনশীল পথচলা।

Birohi kobi Mazedul Haque (বিরহী কবি মাজেদুল হক)

শেখ মোহাম্মদ মাজেদুল হক যিনি মাজেদুল হক নামেই অধিক পরিচিত " বিরহী কবি " উপাধিতে ভূষিত।

Skip to toolbar