Profile Photo

ওমর ফারুক সেন্টুOffline

  • Omar
  • আড্ডার ভীড়ে আমি—

    নিঃসঙ্গতা লুকাতে পারি

    কথার রসে লুকাতে পারি কান্না।

    মরা ফুলের ধোঁয়ায় যে সুখ

    সেই মাতাল সুখে

    আমি আমার কষ্ট লুকাতে পারি সব।

    গোধূলির রঙ্গে আমি

    লুকাতে পারি রক্তক্ষরণ,

    আনন্দের ভাজে আমি

    বেদনা লুকাতে পারি,

    লুকোতে পারি সব—

    হ্নদয়ে যাহা চলে।

    বড় দক্ষ অভিনেতা

    করতে পারি সব

    শুধু ব্যর্থ তোমা’ বেলা।

    4
    3 Comments
Skip to toolbar