-
• 4 weeks, 1 day agoডা.এম.এইচ.রহমান খান• 4 weeks, 1 day ago
শেকড় যেখানে (দুই)
ডা. এম. এইচ.রহমান খান।
আমি মানুষ সৃষ্টির সেরা জীব,
ছিল না আমার কোনো অস্তিত্ব,
বিধাতা আমায় দুনিয়ায় এনে
করেছেন প্রাণবন্ত সজীব।
আমার যেভাবে দিন কাটানোর কথা,
পূর্ণ করতে পারলাম না
আল্লাহর দেওয়া ওয়াদা।
সময় কমে আসছে ধীরে ধীরে,
ফিরে যেতে হবে আবার
অন্তিম অন্ধকার কবরে।
মাটির দেহ লুটাবে নীরব ঘুমে, সবাই জানে,সবাই মানে,
ফিরে যেতে হবে একদিন,
চিরন্তন সত্য কোরান-হাদিস
ধরবে শেকড়ের যেখানে।
তবে কেন এই লড়াই-বড়াই?
কেন গুম, হত্যা, অসভ্য সভ্যতায়?
কচি কচি শিশু আজ
মহামারির ছোবলে প্রাণ হারায়।
নিষ্ঠুর,নষ্ট কিছু জঙ্গি-সন্ত্রাস দেশদ্রোহী নেশাখোর চান্দাখোর লুটতরাজ কষাই,
ধর্ষণের হাত থেকে রক্ষা পায় না
শিশু,বৃদ্ধ,কিশোরী,যুবতী কেউই।
ভোগের উন্মাদনায় ইবলিশরুপী শয়তান
ছিন্নভিন্ন করে দেহ কামড়ে খায়
ধ্বংশ হয় মানবতার সৌন্দর্যটাই।
দেশটা আজ মবের রাজধানী,
কোথায় সেই ত্যাগী-আত্মত্যাগী বীর বাহিনী পাকি-পাকি বীজ হিংস্র-হায়না রাজাকার দালালী
তর্জনীর হুঙ্কারে সাড়া দেওয়া বীর বাঙালি?
গর্জে উঠো বার বার আরোও একবার,
ঠিক করতে হবে বর্তমান-চলমান
এই অসভ্য বর্বরতার জাহেলীয় অন্ধকার
রাষ্ট্র চলছে দেশবিরোধীদের জোকার-বোকার হাতে,
সুখের ঘরে দুঃখের আগুন জ্বালানো জনমন তা জানে
রাষ্ট্রঘর জ্বলে পুড়ে ছাই হচ্ছে নিপাতে।
কোথায় আইন? কোথায় বিচার?
দলাদলি,গালাগালি সুশিলগীরী হারিয়ে গেলি
নষ্ট হচ্ছে-পচে যাচ্ছে জেএনজি নামের শিষ্টাচার।
সংস্কারের নামে চলছে সার্কাস তলে তলে বাঁশ
সুধীজন-মহাজন ঠকালো জনগন
জ্বালায়ে হারিকেন লুণ্ঠনের ফ্রান্স-লন্ডনে বসবাস।
যা ছিল মাথা উঁচু করে গতকালের উন্নয়নে
আজ তাই যেন জ্বালাও পোড়াও ভাঙনের পতন।
স্বাধীন দেশ একাত্তরে পেল পরাধীন হতে মুক্তি,
চব্বিশে এসে কেন ছত্রিশ আবার কিসে দেশ বিক্রি চুক্তি? ডিপ স্টেটের ডলারের লোভে করলি দালালি, মেটিকিউলাস প্লেন তোদের সত্যি স্বীকার করলি।নোবেল খেকো এক রাক্ষুসে দেখালো কাঁচকলা, বাকি যা আছে আরেকজন শেষ করবে তলা। দেশ ধোকার খপ্পরে আই হেব এ প্লেনে, ভূল বুঝতে পেরে চাপরাচ্ছে কপাল, নিজের পায়ে নিজেই তারা মেরেছে কুড়াল।
গুনী জনের গলায় জুতা লাঞ্ছিত জাতি প্রকৃতির বিচারে গত কেউ কেউ আছে যারা তারা ভুয়া ভুয়া শ্লোগান শুনে খাচ্ছে পঁচা ডিম গুঁতা লাথি
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না,
ধরে ধরে ধরে কিন্তু
ধরলে কিন্তু ছাড়েন না।
শেষ সময় যখন আসবে কাছে,
মানুষ ফিরে যাবে
চিরস্থায়ী অবস্থানে,
জান্নাত কিংবা জাহান্নামে,
সেই চিরন্তন সত্য বিচার আল্লাহর ধরবে শেকড় যেখানে। ২৫/০৫/২০২৬ রবিবার ৯:০০ পিএম।