Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • জ্বর
    ———
    আইজও ছাতাডা লগে লইতে মনে নাই!
    বৃষ্টি আইলে কাউয়ার মতো ভিজতে হইবো।
    কয়েকদিন আগেও এক ফোডা বৃষ্টি মাথায় পড়লে
    আমার শরীর জুইড়া আকাশ পাতাল জ্বর আইতো।
    জ্বরের তাপে সব পুইড়া ছারখার হইয়া যাইতো শরীরের ভিতরে,
    মনের ভিতরে।

    আমার শরীরের সেই পাগলা জ্বরের সময়
    তুমি যখন তোমার শরীরডা মেইল্লা আমারে জড়াইয়া ধরতা
    আমার শরীরের সব তাপ
    তোমার শরীরের ভিতরে…Read More

  • আধুলি
    ————
    ‘সময়’ একজীবনে আমাকে শুধু ‌তার পিঠই দেখালো,
    মুখ দেখালো না কখনো!
    তাইতো সারাজীবন ধরে রাস্তায় কুড়িয়ে পাওয়া
    একটি দুটি আধুলি পকেটে ভরেই
    সময়ের মুখ দেখার জুয়া খেলার টেবিলে বসে পড়ি
    এক আনাড়ি জুয়ারীর মতো।
    অপরিচিত নির্বোধের মুখোশ পরে
    আমি বারবার হেরে যাই সেই জুয়ায়,
    -শুধু একটি আস্ত নোটের অভাবে।
    তাইতো সারাদিন
    আমি একা…Read More

    4
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • দোষ লেগেছে গোছালো জীবনে
    – ————————-
    মধ্যরাতে ঢলঢলে ভাসা চাঁদের আলোতে-
    সংসারী ছায়াপড়া জীবন খুঁজতে গিয়ে,
    যেদিন থেকে ঢাকা
    শহরের সব অলি-গলির
    রাতের সব ল্যাম্পপোষ্টের সব বাতি
    আমি খুন করিয়েছি গোপন আততায়ী দিয়ে।
    সেদিন থেকেই দোষ লেগেছে আমার সংসারী গোছালো জীবনে।

    গোছালো জীবন এখন আর আমার বুকে ধরে না।
    দোষ লেগেছে,
    দোষ লেগেছে-
    রেশনের লাইন…Read More

  • হারিয়ে যাওয়া বন্ধু
    ————————-
    হারিয়ে যাওয়া এক বন্ধুর খোঁজে
    দূর শহরে গিয়েছিলাম
    শুধু নামটুকুই ছিলো ভরসা।

    একটা তীব্র ডাক ছিলো বুকের মাঝে
    হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাবার আশায়
    সেই শহরের তেইশজন একই নামের মানুষের মাঝে
    আমার বন্ধুর মুখোশ পরা একজনও ছিলোনা।

    সেই তেইশজন মানুষকে দেখার পর
    শহরটির কোথায়ও লেবু পাতার ঘ্রান আমি ট…Read More

    3
    3 Comments
    • বরাবরের মতই আপনার লেখা মুগ্ধতা ছড়ালো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • তোমার প্রেমে বৈষম্য ছিলো
    ——————————
    মনোলীনা,
    আজ তোমার বিয়ে
    অদ্ভুত সুন্দর সাঁজে সেঁজেছে আজ তোমাদের বাড়ি,
    তুমি কি পার্লারে গিয়ে সেঁজেছ?
    তোমার না সাঁজলেও চলবে,
    আমার কাছে তোমাকে বিশ্বসুন্দরীই মনে হয়,
    শুধু শুধু বিউটি পার্লারে টাকা নষ্টের কোন মানে হয় না।

    আমি ভাবতাম তোমার সাথে আমার একটা প্রেম হয়েছে,
    প্রেমটা তোমার দিক থেকে কখনো
    হয়েছ…Read More

    4
    3 Comments
    • এইু কবিতা এক তরুণের হৃদয়বিদারক প্রেমের আখ্যান, যেখানে প্রেমিকা মনোলীনার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা ধীরে ধীরে একতরফা ত্যাগে পরিণত হয়। প্রেমের নামে দাসত্ব, আত্মসমর্পণ ও শ্রেণিবৈষম্যের নির্মম বাস্তবতা পাঠককে আবেগের গভীরে টেনে নেয়। সমাজের অর্থনৈতিক বিভেদের করুণ চিত্র লেখক অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন। ভাষার সরলতা, অনুভূতির গভীরতা…Read More

    • দাস প্রেমিক শব্দটা একেবারেই নতুন মনে হলো। এই শব্দটি খুব ভালো ভাবে কবিতার ভাবের সাথে মানিয়ে গিয়েছে।

  • প্রোফাইল পিকচার
    ————-
    ফেসবুকে তোমার বিয়ের ছবিগুলো দেখার পর থেকেই রাগে প্রচণ্ড ছটফট করছি-
    কী রকম বাজে ছবি তুলেছে ক্যামেরাম্যান!
    তোমার বিয়ের ছবি দেখার পর থেকেই মাথায় রক্ত উঠে আছে আমার।
    যদি এক্ষুনি সামনে পেতাম এই ক্যামেরাম্যানকে
    নির্ঘাত খুন করে ফেলতাম।
    তোমাকে কেমন মায়াহীন লাগছে ছবিগুলোতে।…Read More

    3
    1 Comment
    • লাইনে লাইনে গভীর বিষাদের ছায়া, কিন্তু কি সহজ সরল প্রকাশভংগি। আপনার ভক্ত হয়ে গেলাম, কবি।

  • তোমারে ধন্যবাদ
    ————-
    কয়দিন ধইরা ভাবছি,
    তোমারে ধন্যবাদ দিয়া ফেইসবুকে একটা স্ট্যেটাস দিবো।

    এই যে পরিচিত মানুষজন আজকাল
    আমারে ‘কবি’ বইল্লা ডাকে
    শুনতে ভালোই লাগে।
    তোমারে যদি পাইতাম
    বেশি হইলে আমি ভদ্রলোক হইতে পারতাম,
    এখন কবি হইছি তোমারে না পাওয়ায়।

    যেদিন তোমারে খুব বেশি দেখতে ইচ্ছা জাগে,
    সেদিন বুকের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরার মতো কষ্ট ধ…Read More

    6
    5 Comments
    • কবিতাটি একই সাথে মজাদার ও হৃদয়গ্রাহী। “তোমারে ধন্যবাদ” কেবল কবিতাই নয়, বরং একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা।

    • যেদিন তোমারে খুব বেশি দেখতে ইচ্ছা জাগে,
      সেদিন বুকের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরার মতো কষ্ট ধরি।
      সেই কষ্ট আমি সাদা কাগজে আদর কইরা শোয়াইয়া রাখি।
      শোয়া কষ্টগুলোরে মানুষে কবিতা বলে ।……………মন ছুয়ে গেলো। শুদ্ধ ভাষার ভিরে আপনার এই কথ্য ভাষায় কবিতা পড়তে গিয়ে অনেক আপন আপন বোধ হলো। এমন আরো কবিতা চাই। ভদ্রলোক না আপনি কবি হোন, এটাই চাওয়া।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তোমারে ধন্যবাদ,
      আমারে ভদ্রলোক না বানাইয়া
      কবি বানাইছো। অপূর্ব। ভালো লাগলো। মনের কথা।

  • প্রিয় বন্ধু
    ——————-
    রাস্তায় বাহারি গাড়ি,
    গাছে গাছে পাতা মরে
    তুষার হয়ে ঝুলছে,
    ফুটপাতে একটা দু’টো মানুষ,
    প্রতিদিনই আমার ডাকবাক্স ভরে দেয় কানাডা পোষ্ট,
    যতোটুকু চোখ যায়
    চোখ ফিরে আসে সাদা তুষার নিয়ে।

    আহারে রিকশা,
    আহারে মানুষের মেলা,
    অনেক দিন দেখিনা বিদ্যুতের তারে কোন কালো কাক,
    অথবা রাস্তায় বসে ঝিমানো অলস কুকুর,
    বুকের ডাকবাক্সে ন…Read More

    5
    3 Comments
    • প্রবাসে দেশকে বেশি বেশি মনে পরে। জ্যাম, রিকশার টুনটুন, চায়ের দোকানের আড্ডা ইত্যাদি আপাত তুচ্ছ জিনিসও মূল্যবান লাগে। সবচেয়ে বেশি মনে হয় স্বজন আর বন্ধুদের থেকে দূরে থাকাটা অসহ্য মনে হয়। ভালো থাকুন, বেশি বেশি লিখুন। আপনার বেদনাগুলো কাব্য হয়ে ফুটে উঠুক।

  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid changed their profile picture

  • অদ্ভুত মিল
    ————-
    বারান্দার কার্নিশে খড়কুটো দিয়ে ঘর করে কোনোমতে বেঁচে থাকা চড়ুই পাখিটা
    -আমার ছুঁয়ে দেখা হয়নি কখনো।
    অথচ এক অদ্ভুত মিল আমাদের দুজনের মধ্যে, দুজনই বিষন্ন।

    বিষন্নতায় দুজনে‌ই প্রায়ই আকাশে উড়ি,
    ঘরে ফিরি অনেকদিন পর পর।
    আরও এক অদ্ভুত মিল আমাদের দু’জনের,
    -আমরা দুজনে‌ই জানি একদিন উড়তে উড়তে আর কোনোদিন ফিরবো ন…Read More

    4
    2 Comments
  • অমিমাংসিত আর্তনাদ
    ————————-
    মাননীয় ‘মহামান্য’ ছয়জন বিশেষ নাগরিককে লটারী করে সুযোগ দিলেন তাদের ইচ্ছে পুরনের আবেদনের জন্য।

    একজন ডাক্তার লিখলেন-
    তিনি বাগানের একজন মালী হতে চান!!
    মানুষের চেয়ে উনি বৃক্ষ বেশি পছন্দ করেন।
    আজকাল অপারেশনের সময় কিছু মানুষের শরীর থেকে আলকাতরা বের হয়ে উনার হাতে লেগে যায়।
    সেই আলকাতরা শতবার ডেটল দিয়ে ধুলেও উঠে না।…Read More

    5
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ভালো লাগলো

  • আমার মায়ের বিজয় দিবস
    ———————————-
    আমাদের দক্ষিনের জানালা খুলতেই
    একটা শীতল হাওয়া চোখে মুখে ছুঁয়ে যায়,
    জানালার পাশঘেঁষা আম গাছটায় একটা কাক বসে ঝিমোচ্ছিল তখন,
    আমার চোখে চোখ পড়তেই কাকটা আকাশে উড়ে গেল।
    কাকের ডানার ঝাঁপটায় দুটি শুকনো আম পাতা
    উড়তে উড়তে এসে পড়ল ঘরের উল্টোদিকেই
    রাস্তায় চায়ের দোকানের সামনের মাটিতে।

    শুকনো আম পাতা দুটি স…Read More

  • একবার তুমি
    ————-
    জীবনের শেষ চক্রে এসে
    ‘মানুষ’ হতে না পারার তীব্র মনোবেদনা আর আকাঙ্ক্ষা নিয়ে
    যেদিনই ঘুমিয়ে পড়ি,
    সকালে উঠলেই দেখি
    আমার দাদা বাড়ির হারিয়ে যাওয়া পুকুরটা
    আমার পুরো ঘর জুড়ে শুয়ে আছে,
    সেখানে কিছু কচুরীপানা আর শাপলা ফুলবতী হয়ে ভাসছে;
    মাঝে মাঝে একটা বিরহী কোকিল আকুল হয়ে আমাকে ডাকে,
    একটা মাছরাঙা পাখি মন খারাপ…Read More

    6
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসামান্য

  • ফুল আঁকা আমার টিনের বাক্স
    ———————————

    আমার বয়স যখন পাঁচ-
    তখন আমার এক খেলার মেয়ে সাথী
    আমাকে দিয়েছিলো
    একটি পা ভাঙা মাটির পুতুল।
    পা ভাঙা পুতুল দেখলেই তখন তার প্রচন্ড রাগ হতো ।

    আমার দশ বছর বয়সে এক বালিকা দিয়েছিলো একটি হলুদ ঘুড়ি।
    যেটি তাদের উঠোনে উড়ে এসে পড়েছিলে সুতো কেটে।
    ঘুড়িটা উঠোনের ভিজা মাটিতে পড়ে একটু ছিঁড়ে গিয়েছিলো
    তাই…Read More

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ধর্মের কল
    ————-
    ধর্মের কল যতই বাতাসে নড়ছে
    ততই স্পষ্ট হচ্ছে
    দেয়ালে দেয়ালে যে সব ছায়া ঘুরে বেড়াচ্ছে কোনটা কার-
    কোনটা কাক, কোকিল অথবা কাকাতুয়ার
    কোনটা কুকুর, শিয়াল অথবা সিংহের
    আর কোনটা মুখোশ পরে ঘুরে বেড়ানো এক ডাইনোসরের ছায়া ?
    সকাল বেলায় কে বাঘ সেজে থাকে
    বিকেলে সাজে মিউ মিউ বিড়াল
    আর রাতের অন্ধকারে সাজে এক ক্ষুধার্ত অজগর।…Read More

  • ঈশ্বর আপনি সুখেই আছেন
    —————————-
    সকালবেলায় পত্রিকা পড়তে বসলেই আমার মনে অসুখ শুরু হয়।
    তখন এককাপ গরম চায়ের সাথেই অসুখ আমার মনে ঢুকে যায় তালগাছের মতো লম্বা হয়ে।
    তারপর সারাদিনই আমি অসুখী থাকি।
    আমাকে অসুখী দেখলেই আমার নিরক্ষর বৃদ্ধা মা গোঙিয়ে কাঁদতে কাঁদতে বিরক্তিকর শব্দে বলেন
    “ও বাজান,
    প্রত্যেক দিন সক্কাল সক্কাল এই কাগজের নষ্ট খ…Read More

  • অপরিচিত মানুষ
    ——————-
    আয়নার পাশে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি
    অনেক্ষণ ধরে।
    চেহারায় হাসি হাসি ভাব ধরে আয়নার মানুষটা আমার দিকে তাকিয়ে,
    একেবারেই অপরিচিত মনে হলো মানুষটাকে,
    কখনো দেখেছি বলে মনে হলো না।

    আয়নার মানুষটাকে চিনতে না পারায়
    উনার প্রচন্ড আত্মসম্মানে লাগলো মনে হলো,
    চেহারায় অভিমানের ভাব ধরে
    চোখ মুখ করুন করার বৃথা চ…Read More

    4
    2 Comments
  • আমি তিন শূন্য
    —————
    বিকেলে বেলা বিশাল মাঠে দাঁড়িয়ে নিজের ছায়া বড় হতে হতে
    হঠাৎ অন্ধকারে হারিয়ে যাবার পর মনে হলো,
    আমার কোন বন্ধু নেই
    স্বজন নেই
    প্রেম নেই
    তুমিও নেই
    এমনকি আজকাল আমিও নেই আমার নিজের সাথে!

    তুমি কোথায় হারালে প্রেম রেখে?
    প্রেম কোথায় হারালো আমাকে রেখে?
    আমি কোথায় হারাই আমাকে রেখে?
    নিজেকে একা রেখে মানুষ কোথায় হারায়?…Read More

    6
    2 Comments
  • কিছুদিন পর থেকেই
    ———————
    পঞ্চাশের পর থেকেই আর একা থাকা হয় না আমার।

    নির্জনে অথবা বন্ধ ঘরে নিঃসঙ্গ হয়ে যখন কিছু ভাবতে শুরু করি
    তখনই ফিসফিসানি শুরু হয় সেখানে।
    আমার ছায়াটাও শরীর থেকে বের হয়ে এদিক- ওদিক ছুটোছুটি করে-
    স্থির হয়ে বসে না।
    সেই ফিসফিসানিতে পরিচিত মানুষের কন্ঠ ভেসে ওঠে-
    মৃত বাবা- মা, দাদা-দাদি, চাচা আর আত্মীয় স্বজনের কত যে গল্প!…Read More

    5
    5 Comments
  • মাতৃঋণ-১
    —————-
    মনে হচ্ছিল অনন্তকাল ধরে চাঁদ আর হারিকেনের আলোতে
    মাটি খুঁড়ে চলছে কয়েকটা কোদাল।
    অথচ মাটি আজ সারাদিনের বৃষ্টির জলে ভেজা!
    মাঝে মাঝে আমার শরীরেও আছড়ে পড়ছে সেই ভেজা মাটির ফোঁটা।

    নাকে মুখেও লাগছে ভেজা মাটির গন্ধ,স্বাদ।
    সাড়ে তিন হাত মাটি কোমর সমান গর্ত প্রায় তৈরি,
    আমি একবার হারিকেনের আলোতে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলাম
    সে…Read More

    6
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar