-
মেঘ বালিকার হৃদয়ের রঙ
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানযুবক বলে যাবে মোর সঙ্গে
ঐ দূর সবুজের বুকে হারাবো দুজনে
আকাশ ছোয়া পাহাড়ের পাদদেশে
সাজাবো ভালোবাসার ঘর দুজনে মিলে
যাবে তুমি ওগো মেঘ বালিকা
যাবে মোর সঙ্গে !যুবকের আহ্বানে দেয় না সাড়া
মেঘ বালিকা বসে থাকে চুপ
উড়ু উড়ু তার মন স্থিরতা পায় না
কি করে কি করে সে মন তার অবুঝ
মেঘ বালিকা দ্বিধা দ্বন্ধে সংকটে
যুবকের ভালোবাসার ডাকে সে অভিভূত
তবু দিতে পারে না সাড়া
মেঘ বালিকার মন নাচে শুধু
অদ্ভূত নিশ্চুপ রঙ্গে।বলে যুবক,ওগো মেঘ বালিকা
চুপ কেন থাকো কিছু তো বলো
যাবে না তুমি যাবে না ওগো
তুমি যাবে না মোর সঙ্গে।মেঘ বালিকা মায়াবি হাসে
যুবকের হৃদয় তাতে ই ফাসে
হেসে হেসে বলে মেঘ বালিকা
আমি যাই না কারো সঙ্গে।বলে যুবক কেন কেন কেন
কেন করো এত বাহানা ওগো
তবে কি মোরে ভালোবাস না
মেঘ বালিকা হাসে, হেসে হেসে বলে
ভালোবাসা পাওয়া এত সহজ না
আমি সহজেই মেতে উঠি না
যাই না কারো সঙ্গে।যুবকের হৃদয় হতাশায় গুমড়ে কাঁদে
মেঘ বালিকা নিরব ছলনায় রঙ্গে।1 Comment
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।


মেঘ-রোদ্দুরের লুকোচুরি আর প্রেমের এক মিষ্টি মধুর অনবদ্য কাব্য। দারুণ লিখেছেন!