Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • ভা‌লোবাসা
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    ব‌লে দি‌তে পা‌রি তোমা‌কে সে কথা
    কতটা ভা‌লোবাসা বু‌কেতে জমা রয়
    কতটা ভা‌লোবাসায় মানুষ আপন হয়
    কতটা ভা‌লোবাসায় পথের রেখা থে‌মে যায়
    তু‌মি শুন‌তে চাই‌লে বল‌তে পা‌রি
    জমা‌নো দীর্ঘশ্বা‌সের মা‌নে কি
    ‌কেন বারবার আ‌খি‌কো‌নে স‌লিল বয়।

    তু‌মি জান‌তে চাই‌লে বন্ধু ও‌গো
    ব‌লে দি‌তে পা‌রি হৃদ‌য়ের কথা
    আমার বু‌কের অপ্রকা‌শিত ভাষা
    হরদম হ‌বে আ‌লো‌কিত তোমার পর‌শে
    য‌দি তু‌মি অভয় দাও হাত বাড়াও
    য‌দি তোমার আ‌খি‌কো‌ণে প্রশ্ন জা‌গে
    ত‌বে উত্তরগু‌লো তৈ‌রি পা‌বে অবলীলায়।

    আ‌মি ব‌লে দি‌তে পা‌রি তোমা‌কে সবটুকু
    ‌তোমার ম‌নের বাসনায় চাওয়া পাওয়ায়
    য‌দি কভু ভা‌লোবাসা জাগ্রত হয়
    য‌দি তোমার বাসনা আমা‌তে মিলায়
    ত‌বে ব‌লে দেব ব‌লে দেব আ‌মি তোমাকেই
    দু‌টি হৃদ‌য়ের ভা‌লোবাসা কারে কয়।

    4
    2 Comments
    • ভালোবাসার সংজ্ঞায় সিক্ত কাব্য….🤍

    • ভালোবাসার গভীরতা ও আকুলতা আপনার শব্দে অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar