-
😢💔🥀•••⊰❂⊱
বিচ্ছেদের এতগুলি দিন পেরাইয়া গেল,
তবুও তোমাকে হৃদয়ের পাতা হইতে মুছিয়া ফেলিবার শক্তি আজও অর্জন করিতে পারিলাম না।সময় তাহার নিয়মে বহিয়া চলিয়াছে,
ঋতু বদলাইয়াছে, জীবনের বহু দৃশ্যই পরিবর্তিত হইয়াছে—
কিন্তু তোমার স্মৃতি যেন কোনো এক অনন্ত বসন্তের ন্যায়
হৃদয়ের অন্তঃপুরে স্থির হইয়া রহিয়াছে।আমি বহুবার ভুলিবার চেষ্টা করিয়াছি,
কিন্তু কিছু মানুষকে ভোলা যায় না;
কারণ তাহারা কেবল স্মৃতি হইয়া থাকে না,
তাহারা মানুষের অস্তিত্বের সহিত মিশিয়া যায়।তুমি আজ দূরে, বহুদূরে—
তবুও কখনো কখনো মনে হয়,
আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নামেরই এক নিঃশব্দ প্রতিধ্বনি বাজিয়া চলে।হয়তো এ-ই ভালোবাসার সবচেয়ে গভীর বেদনা—
যাহাকে আর পাওয়া সম্ভব নহে,
তাহাকেই হৃদয় সবচেয়ে বেশি আগলাইয়া রাখে।༅༎•🥀😥🖤💔༅༎•─
6 Comments
Friends
অমিত
@amitroy
Emon Rahman
@emonrahman
সাফায়াত প্রতীক
@protik
সাবিত রিজওয়ান
@rejon
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
গোলাম রাব্বানী
@rabbi-2
Kd Rezaul Karim Hira
@kdrkh2005
nur jahan
@taniaakter


শব্দে শব্দে এক নিভৃত ও নীরব কান্নার প্রতিধ্বনি যেন শুনতে পেলাম।