-
ভালোবাসার কারনে
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকেমন করিয়া
যাও বলিয়া
ভালোবাসনা মোরে
ওগো সখা,প্রিয়তমা বধুয়ারে
তোমার আচরণে ব্যথা দিলে প্রাণে
বন্ধ হবে চলাচল এখানে ওখানে।ঐ ফুল বনে আর
ফুটবে না ফুলের বাহার
তোমার সনে অভিমানে
ফুটবে না ফুল ক্ষণে ক্ষণে।ওগো সখা যাও শুনিয়া
এমন কথা যায় না বলিয়া
ঐ দেখ থেমে গেছে বিহঙ্গ ডানা
তোমার নিরবতায় তার নাকি উড়তে মানা।কূল কূল রবে বয় না জলধি
তোমার কারনে স্থির সে নিরবধি
তুমি আর ভালোবাসবে না শুনে
ভ্রমরের গুন গুন নাই ফুল বনে
ওগো সখা ফিরে দেখ,ভুল বুঝ নাকো
ভালোবাসা বিহনে তুমি কেমনে থাকো।ঐ দেখ পবন
আর বইবে না কখন
তুমি বিহনে ঝিরিঝিরি সমীরণে
দুলবে না গাছের পাতা আর কোনক্ষণে।বুঝেছ তবে সখা,হয়েছি কি তব বোধোদয়
তুমি বিহনে ভালোবাসা ছাড়া সবকিছু স্থির রয়
তাই বলবে কেমন করিয়া যাবে ভুলিয়া
ভালোবাসবে না মোরে জনম ভরিয়া।1 Comment
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।


তুমি বিহনে থামে প্রকৃতি….🖤