-
আশার তরি
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানছুটছে আশার তরী
ঝড় বাদল কিছু না মানি
উথাল পাতাল স্রোতে ডুবু ডুবু
তবু আশাবাদী তরীখানি।পাড়ি দেবে অকূল পাথার
বাধা আসুক হাজার বার
নিয়ে আল্লাহ্ রাসূলের নাম
ছুটছে তরী অসীম পারাবার।প্রত্যয়ী বুকে সংগ্রামী তরী
হাল ছেড়ে দেওয়ার নয়
জলধির বুক হোক না স্রোতোস্বীনি
ছুটবেই তরী সম্মুখে বিজয়।সাহসী তরীর কান্ড দেখে
আমজনতার বুকে জাগে ভয়
ডুববেই তরী প্রবল ঝরে
জয়-পরাজয়ে জেগেছে সংশয়।ঝর থেমে গেল শান্ত পারাবার
আশাবাদী স্বপ্নমাখা তরীখানি
মাথা জাগিয়ে অটুট রয়েছে হায়
সাহসী বিজয়ী তরী সম্মুখে সন্ধানী।বিঃদ্রঃ তরী বলতে তারুণ্য শক্তিকে বোঝানো হয়েছে । যুবকদের একতা এবং প্রত্যয়ী সংগ্রামকে তুলে ধরা হয়েছে।
4 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।



আশার তরী কখনো ডোবে না—এই বিশ্বাসটাই বড় কথা…