-
একে ভালোবাসা বলে নাকি অন্যকিছু
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
তোমার কথা মনে হলেই এই যে অস্থিরতা
এই যে ব্যাকুলতা, একে তুমি কি বলবে?
ভালোবাসা নাকি অন্য কিছু!
ফোন দিলে রিসিভ করো না
দ্বিতীয়বার দিলে কেটে দেও
মেসেজের রিপ্লে নাই,
ফেসবুকে হয়তো ব্লক করে রেখেছো।
তুমি কি স্যোসাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন?
নাকি আমাকে বিচ্ছিন্ন করে রেখেছো?
এই যে তোমার এক্টিভ স্টাটাস অন দেখে
বুকের মাঝে উথাল-পাতাল হয়
দম বন্ধ হয়ে আসে
একে তুমি কি বলবে?
ভালোবাসা নাকি অন্য কিছু!
শ্রাবণ মাসটা খুব প্রিয়।
নাহ, বৃষ্টি বিলাসের জন্য নয়।
এই যে শ্রাবণের স্পর্শ জাগিয়ে দেয়
সবার মনের সুপ্ত কষ্ট গুলো।
নিজেকে ঠিক শ্রাবণের মতো মনে হয়
যাকে স্পর্শ করি সে দুঃখে ঢুবে যায়।
এই যেমন তুমি, এখন মুক্তি পেলে তো!
তবুও যদি আসছে শ্রাবণে মন খারাপ হয়
প্রচন্ড কষ্টে বুক ভেঙে যেতে চায়
তবে শুনতে চেয়ো কোন রবিন্দ্র সংগীত
মানুষ তো বন্ধুর কাছেও কিছু চায়!
অবশ্য তুমিই হাত ছেড়েছিলে
নইলে সাধ্য কি ছারবার!
এই যে তোমার দুঃখ দূর করতে দূরে আসা
মাঝে মাঝে স্মৃতির চোখ বেয়ে জল পড়া
প্রচন্ড কষ্টে চোখের জল লুকানো
একা বসে তোমার কথা ভাবা
একে তুমি কি বলবে?
ভালোবাসা নাকি অন্য কিছু!4 Comments
Friends
তাছনীম বিন আহসান
@tbahsan
Shoriful Shoron
@shoriful-shoron
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Md. Ariful Islam
@mdarifulislam
মোহাম্মদ শাহ্ আলম মোল্লা
@sabarkantho
Md Anowar Ebrahim
@rjanowar99
Jannatul Faddus
@jannatul123
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam


শ্রাবণের মতোই ডুবি দুঃখে…..🖤