-
সময় বিক্রেতা
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানতাল কেটে যাচ্ছে
সুরে আর বাধতে পারি না
কর্মজীবন আটটা দশটা
কোথায় ছুটছে মন জানি না।দিয়েছি হৃদয় খুলে
রাখিনি বেধে একূলে ওকূলে
তবু পড়েছে বাধা
সময়ের বুকে বিরহ পলে পলে।কোথায় ছুটছে তরী
কোন কূলে তার ঠিকানা
বেপরোয়া স্রোতে অর্থকড়ির প্রশ্ন
ভাসছে মন দোদুল্যমান অচেনা।তাল কেটে যায় অবিরত
সুর হয় বেসুরো
তবু কর্মজীবন নিঠুর বাস্তবতা
সময়ের বিক্রেতা আমি বুঝতে পারো।কবি মন আজ নিশ্চুপ বিরহী
সুর তাল হারিয়ে গেছে
কাটখোট্টা সময় পালিয়ে বেড়ায়
সময়ের পলায়নে বুকেতে বিষাদ জমেছে।4 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।


ভাল লাগলো