Profile Photo

Kokeshas KingOffline

  • kokeshasking
  • Profile picture of Kokeshas King

    Kokeshas King

    • 3 months, 2 weeks ago

    বছর খানিক পার হয়ে গেল ডাইরি লিখি না।  এমনিতে ও তেমন একটা লিখি না বলতে গেলে ডাইরি লিখতে অনেকটা লজ্জই করে। তবে আজ মনটা তেমন ভালো নেই তাই পুরনো ডাইরিটা খুললাম। গল্পের বই পড়তে পড়তে এক সময় নিজের একটা গল্প লিখতে ইচ্ছা করতো।  আজ পর্যন্ত একটা গল্প লিখতে পারি নি তবুও ঐই যে ছোট বেলা থেকেই মনে ইচ্ছা জেগেছে নিজের একটা গল্প লিখবো।  সেই ইচ্ছাই বারবার ডাইরি লেখার অনুপ্রেরণা জাগায়।  হয়তো একদিন ঠিকই একটা গল্প লিখবো। এই ভাবতে ভাবতে ডাইরিতে লেখা শুরু করলাম… আজ মন টা কেমন জানি করছে।  ঠিক ভালো লাগছে না।  মনটা যে কেন এমন করছে কিছুই বুঝতে পারছি না।  নাই বা আছে সময় কাটানোর মতো ভালো বন্ধু আর নাই বা আছে কথা বলার মতো ভালো বান্ধবী। বান্ধবী বানানোর চেষ্টা করেছি ঠিকই।  এক আদ জনের সাথে কথাও বলেছি তবে তার স্থায়িত্ব কাল দিনকয়েকের বেশি ছিল না। আমার দ্বারা কেন জানি এইসব হয় না…
    এরপর এমন গভীর চিন্তায় মগ্ন হলাম যে ডাইরি লিখতেই ভুলে গেলাম।

    3
    4 Comments
    • আজও ডাইরির পাতা অপেক্ষা করে আছে—একটি অসমাপ্ত গল্পের জন্য। দ্রুতই আবার লিখতে শুরু করবেন এই কামনাই করি।

      • কিভাবে লিখিবো? কলম হাতে নিলেই যে আমি সব কিছু ভুলিয়া যাই!

    • অপূর্ণ গল্পের মধ্যেও জীবনের সত্য লুকিয়ে থাকে।
      মন ছুঁয়ে গেল, খুব বাস্তব অনুভূতি।
      একদিন এই ডায়েরিই হয়তো সুন্দর গল্প হয়ে উঠবে।

Skip to toolbar