-
মানবজাতি
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানপ্রতিবাদ হীনতায় পৃথিবী দাড়িয়ে
মায়ানমায়ের মানবিক বিপর্যয়ে
মানবতার এই চরম পরাজয়ে
বলো বিশ্ব বিবেক কোথায় তাকিয়ে
শুধু ভদ্র ভাষায় ধিক্কার জানিয়ে
সবাই যাচ্ছে শুধু দায়িত্ব এড়িয়ে।জাতিসংঘ নির্বিকার অথর্ব আহাম্মক
মানুষের রক্তেও ভাসে না তার চোখ
কেউ মুখ খুলে না শুধু মানুষ মরুক
রে অভাগা মানুষ বিবেক করো জাগরুক।মানবতার শত্রু ইসরাইল হিংস্র হায়েনা
আজ মায়ানমারের বৌদ্ধ বিশ্বের ঘৃণা
ওদের সকলের তরে অভিশাপ জানা অজানা
ধরনীর পরে ধ্বংস হোক সকল হায়েনা।আজ বিশ্ব বিবেক যবে নিশ্চুপ রবে
ধরনীর পরে মানবতার জয়গান তবে
কে আর বলো উচৈঃস্বরে একাকি গাইবে
মানবজাতি যবে এক কাতারে দাড়াবে
মানবতার বিজয় ঠিক তখনই হবে ভবে
তবে রুখে দাড়াও অপরাধি বিনাশে সবে।7 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।



প্রতিবাদ ও মানবতার সম্মিলিত উচ্চারণ