-
ছত্রিশে জুলাই
— মারুফ সরকার মুন্নাস্বাধীনতার জন্য সংগ্রাম চাই—
লাল রক্তে রাঙানো ছত্রিশে জুলাই।
কেন বিচার নেই কোথাও?
কেন ইতর রাষ্ট্রের নোংরা হাতে হতে হয় খুন?
কেন বারবার হয় আমাদের স্বাধীনতা ছিনতাই?
কতবার দেখতে হবে—
মৃত লাশের শহর, ভস্মীভূত ছাই?
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?আম্রকাননে কোকিলের মধুর গান,
তোমার জন্য পলাশ, শিমুল বনে রক্তগঙ্গা—
ঝাঁঝরা দেহ, হায়না বাহিনীর মেশিনগান।
পদ্মফুলে ভরা পুকুরের শান্ত জল,
জুলাইয়ের বৃষ্টিতে নির্জল জুলাই।
তবুও তুমি আসবে, ছত্রিশে জুলাই,
তোমাকে ফিরতেই হবে এই বাংলায়—
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই।ভাইহারা বোনের অশ্রু ঝরে,
আবু সাঈদের বোন বলে ওঠে—
“আমার ভাইরে মারলু ক্যানে?”
কত আহাজারিতে সোনার বাংলার মাটিতে
লুটিয়ে পড়ল রক্তাক্ত জুলাই।
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?মেঘে ঢাকা আকাশে বৃষ্টি যেমন ঝরে,
মাটির গন্ধে যেন মৃত ভাইয়ের স্মৃতি ভরে;
রজনীগন্ধার বুকেও তেমনি চাপা কষ্টের বেদনা—
লেপ্টে থাকে চন্দ্রাতপে,
কাদামাটি ডুবে যায় কালো পায়ের ছাপে,
একি নিঃশব্দ—সেই শোকের বাতাসে!
গুলি আর মৃত্যুর মাঝেই মুগ্ধ বলেছিল—
“পানি লাগবে কার? পানি লাগবে—পানি!”
রক্তে রাঙানো মাটির বুকে কান্না এল আরেকবার।
তৃষ্ণার্ত চিত্তে মানবতার ফেরিওয়ালাও গেল মরে,
আজ সে বৃষ্টি হয়ে ঝরে—আজও সে অম্লান,
গড়ে তোলে ছত্রিশে জুলাইয়ের গণঅভ্যুত্থান।
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?আষাঢ়-শ্রাবণের মেঘে, স্বাধীনতার গানে মাতোয়ারা,
জ্বলে ওঠে ক্রোধের অগ্নিশিখার ফোয়ারা।
সোনার ছেলেরা মশগুল দেশপ্রেমে—
সেকি! তারা যে আত্মহারা।
বর্ষার জল হয়ে বারবার ফিরে আসে এই বাংলায়,
শেফালি, জবা ফুলের গন্ধে ভরে ওঠে;
শাপলা-শালুকের মতো শান্তির অগ্রদূত হয়ে ভাসে—এই স্বাধীনতায়।
লতাপাতা, গুল্মে শান্তির সুর বাজে সবুজ ঘাসে,
ছত্রিশে জুলাইয়ের রক্তে রাঙানো মাটির ইতিহাসে।রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সন্তানহারা বাবা,
খুঁজে বেড়ায় তার ছেলেকে মেঘদূর।
ধানের শীষে সোনালি রোদ্দুর—
খেলাধুলার সেই শৈশব কদ্দুর?
এই দেশের দাম্ভিকতার হাতে রক্তাক্ত সমুদ্দুর।
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?প্রশাসন আজ জালিম, নিষ্ঠুর—তারা গুলি করে,
দুখিনী মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেয়,
খালি করে পিতার কোল।
এতিম, অসহায় কওমীদের গুম করে,
লাঠিয়াল বাহিনী চালায় নির্মম নির্যাতন, গণহত্যা।
স্বৈরশাসক স্বৈরতন্ত্র কায়েম করে, কায়েম করে আয়নাঘর।
আমরা হারব না, বৈষম্য মানব না।
তোমার জন্য—
তুমি এসেছিলে, তুমি আসবে।
আবার আসবেই যুগে যুগে ফিরে বারবার,
ছত্রিশে জুলাইয়ের সেই আগুনঝরা মিছিলে;
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই।
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?যখনি স্বাধীনতার টুটি চাপিয়া ধরিবে,
যখনি স্বাধীনতা খর্ব করিবে,
তখনি জেগে উঠিবে ছত্রিশে জুলাই।
সকলেই মোরা খ্যাপা ছত্রিশে জুলাই,
স্বাধীনতার তরে চিত্তে সংগ্রাম তাই—
লাল রক্তে রাঙানো ছত্রিশে জুলাই,
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই।
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?1 Comment
Friends
জিকরুল ইসলাম
@zikrul
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Mohammad Hasan
@mohammad-hasan
Mojib Rsm
@mojibrsm
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
আর্য্য সপ্ত দর্শী
@nandini
মো: নাজমুল আখতার
@faith
abrar
@abrar


রক্তের দাগ মুছে যেতে পারে, স্মৃতির দাগ নয়