-
নেশা
— মারুফ সরকার মুন্নাতোর লাশের ভস্মীভূত ছাই, আগলিয়ে রেখেছি —
রেখেছি বুকের পাশে।
যেদিন আমি মরবো —
সেদিন ছাইটুকু যাবে আমার ভূষণ নাশের লাশে;
বজ্জাত মেয়ে খিলখিলিয়ে হাসে।
এদিকে আয়! এদিকে আয়, একটু আদর করি তোকে;
হারামজাদী রাখবো আমার আদুরে চোখে,
তোর কোমল স্বরে গান শুনাবি।
স্বর্ণকমলী নরম, তুলতুলে হাত রাখবি আমার বুকে;
মাদুরে বসে মাধুরি মিশিয়ে দেখবো তোকে অদূর সুখে।
এই বজ্জাত মেয়ে আবার খিলখিলিয়ে হাসছিস।
চুপ কর! চুপ কর। সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, আমার — চুপ কর।
মাথা আমার ঝিম ধরেছে — ধরেছে ধীর গতিতে;
ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে,
নেতিয়ে গেছে সেই কোমলপ্রাণের দেহের, নিষ্পাপ চারাগাছ।
রেগেমেগে চেপে ধরলাম মদের গ্লাস;
গ্লাস ভেঙে রক্ত পড়ছে;
রক্ত পড়ছে লাল, টকটকে কালো রক্ত।
আমি আছি এখন মদের নেশায়;
শক্ত করে পদচিহ্ন বসিয়ে দিলাম তোর ভালোবাসায়।1 Comment
Friends
জিকরুল ইসলাম
@zikrul
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Mohammad Hasan
@mohammad-hasan
Mojib Rsm
@mojibrsm
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
সা দি য়া (নন্দিনী)
@nandini
মো: নাজমুল আখতার
@faith
abrar
@abrar


কিছু প্রেমের শেষ নেই, আছে শুধু দীর্ঘ নেশা।