-
আগ্নেয়গিরি
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানআমার বুকের মাঝে থরে থরে সাজানো দুঃখ
সে কথা আমি বলতে পারিনি কাউকে কোনোদিন
ঝরেনি আখিজল কভু শুধু বুকেতে শোক মাতম
থেকে থেকে শোধ করে যাই জমে থাকা সব ঋণ।আমার বুকের মাঝে সতত জলধি নিরবে বয়
একবুক জ্বালা বয়ে নিয়ে সে নিরবে পুড়িয়ে যায়
আমি আপনাতে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাই
সে জ্বালা মোর কভু কেউ তো রাখেনি ভাবনায়।আমার বুকের মাঝে অবিরত জ্বলে আগ্নেয়গিরি
তার উত্তাপ শুধু আমাতেই আমি উপলব্ধি করি
কেউ ডুবেনি সে জ্বালাতে মোরে বাধে নি মায়াতে
তবু আমি একা ই উত্তাল জলধিতে ধরেছি পাড়ি।আমার বুকের মাঝে যে ব্যথা নিরবে বাসা বেধেছে
সে তো ঘুণ পোকা সম কুড়ে কুড়ে খায় ধীরলয়
সে ব্যথা মোর বুকের পাজরে বাধা কপাল লিখন
শুধু আমিই নিরবে পুড়ি নেই তো কারো ভাবনায়।1 Comment
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

যে ব্যথা মুখে বলা যায় না, কবিতা তারই সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়