Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • পুরা‌নো
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    সময় চ‌লে গে‌ছে সেই ক‌বে বহুদূর
    ‌দিন গু‌নে গু‌নে নীর‌বে সময় ফুরায়
    আ‌মি আ‌বেগ ছড়াই পুরা‌নো ধারায়
    এই আ‌বে‌গের কি আর দাম পাওয়া যায়।

    শুরু হ‌য়ে গে‌ছে এখন ডি‌জিটাল যুগ
    চারি‌দি‌কে চল‌ছে নানান র‌ঙের হুযুগ
    ‌কেউ কা‌রো নয় সবাই চায় শুধু সুযোগ
    আমিও খু‌জি সরল কাব্য প্রকা‌শের সু‌যোগ।

    সময় বাধ‌তে পা‌রি‌নি ছু‌টে‌ছে সম‌য়ের ধারায়
    আ‌মিও ভে‌সে ভে‌সে সম‌য়ের বু‌কে ভাসমান
    ‌বে‌চে আ‌ছি মধুময় আ‌বেগ আর জরাজীর্ণ প্রে‌মে
    শুধু ভা‌লোবাসা বি‌লো‌তে চাই জ‌মিন আসমান।

    ‌ডি‌জিটাল যু‌গের ডি‌জিটাল ভা‌লোবাসায় নয়
    পুরা‌নো দি‌নের আ‌খিজল মাখা সেই ভা‌লোবাসায়
    সরল কা‌ব্যে খুবই সহজ সরল নীরব ভাষায়
    গু‌নে গু‌নে দিন বে‌ধে রাখ‌ছি সময় মায়া মমতায়।

    2
    2 Comments
    • শ.ম.ওয়াহিদুজ্জামান আপনার কবিতাটা পড়ে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ডিজিটাল এই যুগে এসেও এমন সহজ ভাষায় মনের কথাগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখার ধরনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

    • শ.ম.ওয়াহিদুজ্জামান, আপনার লেখাটিতে যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাওয়া সেই চিরচেনা আবেগের ছোঁয়া অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে, যা অনেকটা বৃষ্টিভেজা বিকেলে পুরনো ডায়েরি খুলে বসার মতো একরাশ নস্টালজিয়া মনে করিয়ে দেয়।

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar