Profile Photo

rifat humuOffline

  • rifathumu
  • Profile picture of rifat humu

    rifat humu

    • 3 months ago

    নায়িকা সংবাদ
    পর্ব:০৩

    প্রসূণের এসিস্ট্যান্ট ওকে সাইডে ডেকে জিজ্ঞেস করে প্রসুন দা আপনার নতুন সিনেমা তে কিরণ দা কে একটা রোল দেওয়ার কথা ছিল কিন্তু কি হলো?
    আসলে আমি জানতাম না যে কিরণ আর চিত্রার মধ্যে ঝামেলা চলছে
    ওর অস্বস্তি হোক এমন কিছু তো আর করা যাবে না তাই না।
    অন্যদিকে দিকে পরিচালক কুণাল গাঙ্গুলী আর তার স্ত্রী রুবি গাঙ্গুলী ও পার্টিতে এসেছে।
    কুণাল গাঙ্গুলী কিরণ কে ডেকে বলে কি খবর?
    এই তো ভালো আপনি?
    কি করছ এখন?
    আপাতত কিছু না।
    ভাবছি একটা নতুন সিনেমা করব‌। “স্ত্রী” ভাবছি এই নামটা রাখব। দুইদিন পর বাসায় চলে এসো ওখানে আমার ছোট একটা অফিস আছে সিনেমার কাহিনী ও শোনা হবে আর লুক‌ টেষ্ট ও হয়ে যাবে। নায়িকা হিসেবে আভেরী কে রাখার কথা চিন্তা করছি।

    দুইদিন পর

    কিরণ কুনাল এর অফিসে গেলে দেখে আভেরী আগে থেকেই অপেক্ষা করছে। কুনাল গাঙ্গুলী আভেরী আর কিরণ কে ওদের নতুন সিনেমার কাহিনী শোনায় তার পর লুক টেষ্ট হয়‌। আর মাস খানেক পর থেকে নতুন সিনেমার শুটিং শুরু হয়।

    দৃশ্য: রাত | পুরোনো বাড়ি | বৃষ্টির শব্দ
    ঘরের দরজায় কড়া নাড়ে একজন নারী। দরজা খুলে বর্তমান স্ত্রী মায়া। দরজার সামনে দাঁড়িয়ে তার স্বামী আরিফের প্রাক্তন স্ত্রী নীলা।
    মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে।
    মায়া:
    “আপনি?”
    নীলা কিছুক্ষণ চুপ থেকে বলে,
    নীলা:
    “আমি আরিফের স্ত্রী ছিলাম।”
    মায়ার মুখের হাসি মিলিয়ে যায়।
    মায়া:
    “ছিলেন?”
    নীলা মৃদু হেসে বলে,
    নীলা:
    “কাগজে-কলমে প্রাক্তন। কিন্তু কিছু সম্পর্ক কাগজে শেষ হয় না।”
    ঠিক তখনই ভেতর থেকে আরিফ বেরিয়ে আসে। নীলাকে দেখে সে থমকে যায়।
    আরিফ:
    “নীলাতুমি এখানে কেন?”
    নীলা চোখের পানি লুকিয়ে বলে,
    নীলা:
    “তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, আরিফ। শুধু একটা সত্যি বলতে এসেছি।”
    মায়া দুজনের দিকে তাকিয়ে থাকে।
    নীলা:
    “তুমি যাকে তোমার বর্তমান স্ত্রী বলো, সে তোমার জীবনের বর্তমান। কিন্তু তোমার একটা অতীতএখনো আমার কাছে বেঁচে আছে।”
    আরিফ নিচু স্বরে বলে,
    আরিফ:
    “সব শেষ হয়ে গেছে।”
    নীলা দরজার দিকে ফিরে যায়।
    নীলা:
    “শেষ হলে মানুষ এত বছর পরেও কেন ফিরে আসে, আরিফ?”
    দরজা বন্ধ হয়ে যায়।
    মায়া ধীরে ধীরে আরিফের দিকে তাকায়।
    মায়া:
    “তুমি আমাকে কখনো পুরো সত্যিটা বলোনি।”
    CUT TO BLACK.
    Title Card:
    “স্ত্রী”
    একই মানুষ, দুই সম্পর্ক, আর একটি অসমাপ্ত সত্য ।

    অন্যদিকে প্রসুন আর চিত্রার নতুন সিনেমা কি ছিলে আমার? এর শুটিং ও শুরু হয়

    🎬 সিনেমা: কি ছিলে আমার

    সিন: শেষ দেখা | সন্ধ্যা | পুরোনো রেলস্টেশন

    বৃষ্টিভেজা প্ল্যাটফর্ম। ট্রেন আসার ঘোষণা হচ্ছে। নায়ক নীরবে দাঁড়িয়ে আছে। হাতে পুরোনো একটি চিঠি। দূর থেকে প্রাক্তন প্রেমিকা ধীরে ধীরে এগিয়ে আসে।

    নায়ক:
    “তুমি জানো, তোমাকে হারানোর পরও আমি প্রতিদিন তোমাকেই খুঁজেছি?”

    প্রাক্তন প্রেমিকা:
    “খুঁজে কী পাবে? কিছু মানুষ জীবনে ফিরে আসে না।”

    নায়ক:
    “কিন্তু আমাদের ভালোবাসাটা তো মিথ্যে ছিল না!”

    মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকে। চোখে পানি জমে।

    প্রাক্তন প্রেমিকা:
    “মিথ্যে ছিল না… তাই তো আজ এত কষ্ট হচ্ছে।”

    ট্রেনের হুইসেল শোনা যায়।

    মেয়েটি শেষবারের মতো তাকিয়ে বলে,

    “একটা সময় তুমি আমার সবকিছু ছিলে… আর আজ তুমি শুধু আমার একটা স্মৃতি।”

    সে ট্রেনে উঠে যায়।

    নায়ক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। ট্রেন ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। তার হাতে থাকা চিঠিটা বৃষ্টিতে ভিজে যায়।

    ক্যামেরা চিঠির ওপর ক্লোজআপ করে।

    চিঠিতে লেখা:

    “কি ছিলে আমার, সেটা হয়তো কোনোদিন ভুলব না।
    কিন্তু তুমি আর আমার নও এটাই মেনে নিতে হবে।”

    CUT TO BLACK.

    🎵 ব্যাকগ্রাউন্ডে বিষণ্ণ গান শুরু।

    কাকতালীয় ভাবে দুই সিনেমার মুক্তি এক‌ই দিনে ধার্য করা হয়।

    প্রসুন চিন্তা করে ওর আর চিত্রার সিনেমা মুক্তির দিন পিছিয়ে দেবে।
    কিন্তু চিত্রা বলে না কোনো দরকার নেই। দুইটা সিনেমা একসাথে মুক্তি পেলে তবেই তো দর্শক আমার আর কিরণের অভিনয় তুলনা করতে পারবে‌।
    আসলে কি জানতো প্রসুন প্রতিযোগি না ছাড়া একা একা সিনেমা জগতে রাজ করতে ভালো লাগে না।
    তুমি কি আর কখনো কিরণের সাথে সিনেমা করবে না?
    আমার প্রথম তিন টা ছবি সুপার ফ্লপ হওয়ার পর চরম ভেঙ্গে পড়েছিলাম। ভেবেছিলাম নিজেকে শেষ একটা সুযোগ দিব এবার ও যদি ফ্লপ হ‌ই তবে আর এই জগতে থাকব না। চতুর্থ ছবিতে কারণে বিপরীতে অভিনয় করলাম সিনেমা সুপার হিট। পরপর ছয়টা সিনেমা করলাম ৩ টা সুপার হিট,১ টা হিট আর ২ টা ব্লকবাস্টার।
    একসাথে কাজ করতে করতে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় একটা সময় দু’জন দু’জনকে ভালোবেসে ফেলি। আমাদের সম্পর্কটা ভালোবাসাতেই সীমাবদ্ধ ছিল ‌। কেউ কাউকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখি নি। বর্তমানে কিরণের সাথে সিনেমা করার কোনো ইচ্ছে নেই অদূর ভবিষ্যতে হয়তো কিরণ আর চিত্রা পর্দায় ফিরতেও পারে।
    মানে দাঁড়াল যে কিরণ চিত্রা ভেংগে যায় নি। শুধু কিছুটা সময় নিচ্ছে এই তো?
    এই বিষয়টা কি বাদ দেওয়া যেতে পারে।
    হ্যাঁ কেনো নয়।
    আচ্ছা আজ কত তারিখ
    ১৬ ই মার্চ
    কাল ই তো ইন্দ্র মুক্তি পাবে‌। ও মুক্তি পেয়ে ঠিক কি কি যে করবে আমি ভাবতে পারছি না ।
    কি ভাবে এত?
    কাল ইন্দ্র মুক্তি পাবে‌।
    তো
    প্রচুর হিংস্র হয়ে আছে ও আমার ওপর আক্রমণ করার সুযোগ কোনো ভাবেই ছাড়বে না ও।
    গুরমিত কে একটা বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। যাতে ছেলেটার ওপর কোনো বিপদ না আসে‌।
    শোনো দার্জিলিং এ একটা ভাল বোর্ডিং স্কুল আছে আমার দূর সম্পর্কের খুরতোত (চাচাতো) ভাই চালায় তুমি বললে আমি কথা বলে দেখতে পারি।
    হ্যাঁ অবশ্যই।
    সিনেমার প্রচার, মুক্তি সব মিলিয়ে একটা দারুন ব্যাস্ত সময় পার করল প্রসুন,চিত্রা,কিরণ আর আভেরীরা ‌।
    দুইটা সিনেমাই সুপার হিট এবং দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছে।

    সব ঝামেলা শেষ করে চিত্রা ওর ছেলে গুরমিত কে নিয়ে দার্জিলিং যায়। মা ছেলে তিনদিন প্রচুর ঘোরাঘুরি করে মজা করে। তারপর আরো দুইদিন গুরমিত কে বোর্ডিং স্কুলে ভর্তি করাতে লেগে যায়। সব শেষে করে বাড়ি ফেরার পথে চিত্রার গাড়ি ভয়াবহ দুর্ঘটনার স্বীকার হয়।
    চিত্রা কে দার্জিলিং এ একটা লোকাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়।
    চিত্রা এক্সিডেন্ট এ কথা শুনে কিরণ প্রসুন দুইজন ই হাসপাতালে ছুটে আসে‌।
    অন্যদিকে চিত্রা অজ্ঞান বিছানায় শুয়ে আছে‌। ও চোখের সামনে ভেসে উঠছে ইন্দ্রর সাথে বিয়ের স্মৃতি, সামান্য কদিনের সুখের স্মৃতি। কিরণের সাথে সিনেমার সময় সুন্দর স্মৃতি।
    হঠাৎ করে চিত্রার চোখে সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে। চিত্রার মনে হতে থাকে ওর শরীর টা হাল্কা হয়ে ভেসে বেড়াচ্ছে।
    এদিকে ডাক্তাররা খেয়াল করে মনিটরের সব কিছু কমে যাচ্ছে। ডাক্তারেরা চিৎকার করে বলতে থাকে ফাইট চিত্রা ফাইট তুমি হেরে যেতে পারো না। হঠাৎ মনিটরের লাইন গুলো স্থির হয়ে যেতে থাকে।
    অন্যদিকে চিত্রা দেখতে পায় ও কোনো একটা অন্ধকার জায়গায় আটকিয়ে গেছে। চিৎকার করে বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না একটু আলোর ব্যবস্থা করো। ঠিক সেই সময় চিত্রার সামনে বাবা এসে বলে আমার হাত ধরে হাঁটতে থাকে আমি তোকে আলোর দিকে নিয়ে যাব।
    চিত্রা ঠিক ছোট বেলার মতো করে ওর বাবার হাত ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আলোর দিকে পৌঁছে গেলে ওর বাবা ওর হাতটা ছেড়ে দিয়ে বলে আমার দায়িত্ব এখানেই শেষ। হঠাৎ আলোর ঝলকানি তে চিত্রার চোখ ঝলসে যায় ‌।
    ডাক্তারেরা শেষ বারের মত CPR দেয় কয়েকবার CPR দেওয়া পর চিত্রা হার্ট কাজ করতে শুরু করে।
    ডাক্তার মুকুট নাগ বাইরে এসে চিত্রার বাড়ির লোকজন কে ডাকতে থাকে।
    তখন প্রসুন আর কিরণ আসে।
    আপনারা রোগীর কে হন?
    প্রসূন জানায় ও বন্ধু হয়,কিরণ ও তাই বলে।
    ওনার পরিবারের লোকজন কেউ নেই।
    কিরণ বলে চিত্রার বাবা মা নেই। চিত্রার জন্মের দিন সাতেক আগে ওর বাবা মারা গেছে আর দুই বছর আগে মারা গেছেন।
    দাদা দিদি কিংবা ভাই বোন?
    বড় দিদি ছিল। বছর পাঁচেক আগে একটা চাইনিজ ছেলের সাথে প্রেম করে পারিবারিক ভাবে বিয়েও হয়। বিয়ের ছয়মাস পর ওর দিদি চাইনাতে চলে যায়। প্রথম প্রথম যোগাযোগ থাকলেও একটা সময় আর যোগাযোগ হয় না।
    চিত্রা সেনের অবস্থার অবনতি হয়েছিল কিছুক্ষণ আগে। এখন ঠিক আছে।
    চিত্রার জ্ঞান ফিরবে কবে।
    সেটা তো বলা মুশকিল তবে দ্রুত ফিরতে পারে কিংবা কোমায় ও চলে যেতে পারে।
    তিনদিন পর চিত্রা কোমায় চলে যায়।
    ঠিক দেড়মাস পর চিত্রা কোমায় থেকে বেরিয়ে আসে। প্রসূন আর কিরণ দুইজন‌ই চিত্রার জন্য হাসপাতালে পরে থাকে।
    অন্যদিকে কলকাতা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে চিত্রার সুস্থতার জন্য প্রার্থনা করে‌। অসংখ্য ভক্ত অনুরাগীরা ওর জন্য উপোস করে মন্দিরে পুজো দেয়

    চলবে

    4
    6 Comments
    • অন্ধকার পেরিয়ে আলোর হাত ছাড়তে হয়, বাঁচার পথটা একাই খুঁজে নিতে হয়….🖤

    • গল্পের প্লটটা বেশ ইন্টারেস্টিং আর চিত্রার জীবনের এই টানাপোড়েনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • rifat humu, আপনার বর্ণনায় আবেগ আর দৃশ্যের বুনন এত চমৎকার যে প্রতিটি মুহূর্ত পাঠক হিসেবে খুব গভীরভাবে অনুভব করা যায়, তাই এই ধারাবাহিক গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভকামনা।

Skip to toolbar