-
শিরোনাম- সততার আলো,
কলমে- রহমান সুমন
তারিখ-১৭ আগস্ট ২০২৬অসততার আলো,
বাসতে বাসতে ভালো।
হারিয়ে যায় যে মন,
থাকে না আপনজন।লোভের চোরাবালি,
হাতে মাখায় কালি।
দিনের শেষে ভাই,
কোনো তো লাভ নাই।সত্যি পথে চলা,
সহজ কথা বলা।
কঠিন হতে পারে,
আঁধার কেটে তারে।মুক্তা যেমন খাঁটি,
সোনা কিংবা মাটি,
সততা সেই ধন,
জিতে যে নেয় মন।দিনের শেষে আলো,
বাসবে সবাই ভালো।
বুকের ভেতর সুখ,
হাসবে সবার মুখ।2 Comments
Friends
Md Amanot Sheikh
@mdamanotsheikh
Md Sheerajul Islam
@alibababtv
shah moazzam
@shahmoazzam
sordar alom
@sordaralom
Mullick Md. A. khaleque
@mullickmd-a-khaleque
প্রিন্স হাওলাদার
@prince-howlader
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, সততা নিয়ে এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে একদম মনের ভেতর গেঁথে গেল।