-
সবকিছু ভুলে
হানজালা মাহমুদভোরে শিশির ঝরে দূর্বাঘাসে বিন্দু বিন্দু জমে
সকালের মিষ্টি রোদে হিরের মত চিকমিক করে।
শিউলি ফুলের ঘ্রাণ বাতাসে ভাসে
ঘুরেফিরে তোমার কথায় আসে।
শরতের দুপুরে ক্ষ্যাপা ভানুর কড়কড়ে রোদ
সবকিছুই পোড়ে,
আকাশী নীলে ছেঁড়া ছেঁড়া শাদা শাদা মেঘ
শিমুল তুলোর মত উড়ে।
বিকেলে শান্ত নদী জল, তোমার নামে করে টলমল
হাওয়ায় হাওয়ায় দুলে কাশবনের কাশফুল,
সবকিছু ভুলে হারানো তুমিটাকে নিয়েই
বুকের মাঝে অনন্ত প্রেমের ঢেউ তুলে।3 Comments-
হানজালা মাহমুদ, “ভোরে শিশির ঝরে দূর্বাঘাসে বিন্দু বিন্দু জমে” লাইনটি পড়ার সময় চোখের সামনে যেন ভোরের স্নিগ্ধ প্রকৃতি জীবন্ত হয়ে উঠেছে। প্রকৃতির রূপের সাথে অনুভূতির এমন চমৎকার সংমিশ্রণ প্রতিটি পাঠককে মুগ্ধ করবে বলে আপনি চাইলে এর পরবর্তী অংশগুলোয় আরও কিছু বর্ণনামূলক শব্দ যুক্ত করে দেখতে পারেন। আপনার লেখনীর এই স্নিগ্ধতা যেন সবসময় বজায় থাকে, সেই প্রত্যাশা রইল।
Friends
আপন রায়
@royapon
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
Mamun Azad
@mamunazad
Jannatul Ferdous Barsha
@jannatulferdousbarsha
janatha tv bangla
@janathatvbangla
sajib maijd
@sajibmaijd
Shahin Aktar
@shahinaktar
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor

শরতের অপূর্ব ছবি।