Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • স্বপ্নবুনন
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    কেউ ফি‌রে তাকাবার নয়,চ‌লে গেল
    কত দিবস রজনী যে চ‌লে গেল
    সহজ ম‌নে নীরব ভাবনায় উন্মনা
    আপন পর একাকার,সময় ব‌য়ে গেল।

    বছর বছর দি‌চ্ছে ফাঁ‌কি সময়
    ‌চেনা জানা স্ব‌প্নের মৃত্যু নিরালায়
    ‌কেউ রা‌খেনা খোঁজ,ছু‌টি অ‌নি‌শ্চি‌তে
    চু‌পি চু‌পি একা একা ধীর লয়।

    ঐ দে‌খি নীল আকাশ,বু‌নি স্বপ্ন
    একাকী ভুবন,একাকী অবগাহন
    ঐ দূর দূ‌রে আকা‌শের সীমানায়
    উ‌ড়ে চলা বিহঙ্গ সম আমার জীবন।

    ‌কেউ ফি‌রে তাকাবার নয়, এই ধরায়
    কত উত্থান পতন জয় পরাজ‌য়ে জীবন
    বয়ে চ‌লে‌ছি বিরহী ম‌নে একাকী আ‌মি
    ‌কেউ রা‌খে‌নি খোঁজ,ক‌রি নীর‌বে স্বপ্নবুনন।

    3
    3 Comments
    • কেউ রাখেনি খোঁজ, করি নীরবে স্বপ্নবুনন — আহা!! ☹️

    • আপনার লেখা এই কবিতাটি পড়ে খুব অন্যরকম এক বিষণ্ণতা অনুভব করলাম। বাস্তবতার সাথে স্বপ্নের এই টানাপোড়েনগুলো অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। মাঝেমধ্যে একাকীত্ব যে কত গভীর হতে পারে তা আপনার শব্দে খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম।

    • শ.ম.ওয়াহিদুজ্জামান, আপনার লেখনীতে ‘উড়ে চলা বিহঙ্গ সম আমার জীবন’ অংশটি দারুণ প্রাণবন্ত লেগেছে এবং একাকী জীবনের এই সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশের সাবলীল ধারাটি আপনার নিয়মিত লেখালেখির মাধ্যমে আরও বিকশিত হোক—এই প্রত্যাশাই রইল।

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar