Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • অ‌চিনপু‌রে
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    পাহা‌ড়ের কা‌ছে কান্না লুকাও
    ‌কিম্বা ঝরনার ব‌য়ে চলা স্রো‌তে
    ভা‌সি‌য়ে দাও তোমার বিরহ ডিঙ্গা রে।

    জল‌ধির বিশালতায় ডু‌বে ভে‌সে
    দুঃখগু‌লো তোমার অ‌চেনায় পাঠাও
    তারা হোক দেশান্ত‌রি এ‌কেবা‌রে।

    ঐ আকা‌শের সীমানায় ভা‌সি‌য়ে দাও
    জ‌মে থাকা সবটুকু ক‌ষ্টের দীর্ঘশ্বাস
    ক‌ষ্টেরা হা‌রি‌য়ে যাক নী‌লিমায় সুদূ‌রে।

    ঐ বিহ‌ঙ্গের ডানায় উ‌ড়ি‌য়ে দাও তু‌মি
    ‌যেখা‌নে যত র‌য়ে‌ছে জ্বালা যন্ত্রণা
    তারা হা‌রি‌য়ে যাক সদলব‌লে অ‌চিনপু‌রে।

    ‌তোমার সকল কান্না ভা‌সি‌য়ে দি‌য়ে এবার
    সম্মু‌খে তাকাও,দেখ ডাক‌ছে পৃ‌থিবী ফের
    সময় এ‌সে‌ছে নতুন ক‌রে যুদ্ধ করার ত‌রে।

    3
    3 Comments
    • শ.ম.ওয়াহিদুজ্জামান, ‘কষ্টেরা হারিয়ে যাক নীলিমায় সুদূরে’—আপনার এই লাইনটা অসম্ভব সুন্দর আর গভীর একটা অনুভূতি জাগিয়ে গেল। আপনি অন্য বন্ধুদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে বেশ প্রাণবন্ত রাখুন প্লিজ।

    • অসাধারণ লিখেছেন। কষ্ট সামলে আবার এগিয়ে চলার এই আহ্বান মন ছুঁয়ে গেলো।

    • শ.ম.ওয়াহিদুজ্জামান, “ক‌ষ্টেরা হা‌রি‌য়ে যাক নী‌লিমায় সুদূ‌রে”—এই লাইনটিতে মনের জমানো সব ভার হালকা করার দারুণ এক আশার আলো খুঁজে পেয়েছি যা সত্যিই মুগ্ধ করার মতো। বিষণ্ণতাকে প্রকৃতির মাঝে মিশিয়ে নতুন শুরুর যে বারতা আপনি দিয়েছেন, তা পাঠকের মনে দারুণ সাহস যোগাবে বলে আশা রাখি।

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar