Profile Photo

মোঃ নাহিদুল সরদারOffline

  • MDNAHIDULSARDER
  • নব্য ফ্যাসিস্ট
    মোঃ নাহিদুল সরদার

    রক্তের দাগ মুছে ফেলে আজ পরেছে ভদ্দর বেশ,
    নতুন মোড়কে পুরনো যাতনা, ছারখার করে দেশ।

    মিষ্টি কথার আড়ালে লুকানো ধারালো ধারাল ছুরি,
    গণতন্ত্রের নাম জপে রোজ চলে ভোট-ডাকাতি আর চুরি।

    আয়নাঘরের অন্ধ কুঠুরিতে গুমরে মরেছে প্রাণ,
    ওদের মিছিলে কেবলি শোনো স্তাবকতার গান।

    সত্য বললেই কপালে জোটে ‘রাজদ্রোহী’র তকমা,
    শাসকের পায়ে লুটিয়ে থাকাই এখন বড় হিকমা।

    অস্ত্রের ভাষায় মুখ বন্ধ রাখা, এটাই ওদের নীতি,
    হাজারো প্রাণের রক্তস্রোতে গড়েছে নিজের প্রীতি।

    লুটের টাকায় প্রাসাদ গড়েছে, ওড়ায় সুখের ফানুস,
    তবুও একদিন জাগবে আবার এই নিপীড়িত মানুষ।

    ফ্যাসিস্টের ওই সিংহাসন কি চিরদিন টিকে থাকে?
    ইতিহাস দেখো, পতন তাদেরই ধুলোমাখা রাজপথে।

    শৃঙ্খল ভাঙ্গার গান গাইবে যেদিন এদেশের জনতা,
    ধুলায় মিশবে সেদিন তোমাদের এই দাম্ভিক ক্ষমতা।

    2 Comments
    • আপনার লেখাটির “ইতিহাস দেখো, পতন তাদেরই ধুলোমাখা রাজপথে” এই লাইনটা খুব দারুণ আর সময়োপযোগী একটা কথা মনে করিয়ে দিল। এমন কঠিন বাস্তবতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • মোঃ নাহিদুল সরদার, আপনার লেখা ‘ইতিহাস দেখো, পতন তাদেরই ধুলোমাখা রাজপথে’—এই সাহসী পঙক্তিটি সময়ের সত্যকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিটি চরণে আপনি যে ক্ষোভ ও প্রতিবাদের সুর তুলে ধরেছেন, তা পাঠকদের হৃদয়ে গভীর রেখাপাত করে; আপনি নিয়মিত আপনার এমন শক্তিশালী কলম চালিয়ে যান।

Friends

Profile Photo
জিনাত ফয়সাল
@zinatfaisal2gmail-com
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
mdjibonahmmed Sagor
@mdjibonahmmedsagor
Profile Photo
এমডি আই আবিদ
@mdi835273gmail-com
Profile Photo
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Profile Photo
Robi Murmu
@robi
Profile Photo
Rabbi
@rabbi1
Skip to toolbar