Profile Photo

Mohammad RaisuddinOffline

  • mohammadraisuddin
  • Profile picture of Mohammad Raisuddin

    Mohammad Raisuddin

    • 1 month, 1 week ago

    মনের গহীনে অচেনা এক অভাবের হাহাকার
    মুহাম্মদ রাইস উদ্দিন –

    মনের গহীনে সারাক্ষণ এক অচেনা অভাব অনুভূত হয়। কিন্তু শত ভেবেও বুঝতে পারি না
    —সেটি ঠিক কীসের অভাব?
    জীবনের অপ্রাপ্তি, অধরা আকাঙ্ক্ষা আর পরিবারের চাহিদা পূরণে ব্যর্থতা সারাক্ষণ আমাকে ভাবিয়ে তোলে। চাওয়া-পাওয়ার এই দোলাচালে আজ আমি পুরোপুরি পিষ্ট।

    কন্যাদায়গ্রস্ত এক পিতা কি কখনো সত্যিই স্বস্তির নিশ্বাস ফেলতে পারে? স্বপ্নের সুউচ্চ ইমারত এভাবে ভেঙে দুমড়ে-মুচড়ে মাটির সাথে মিশে যাবে, তা কখনো স্বপ্নেও ভাবিনি। নিজের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি আজ মর্মান্তিকভাবে উপলব্ধি করছি
    —আমি আমার কন্যাপক্ষকে, আমার সন্তানদের সঠিক পথপ্রদর্শন ও দিকনির্দেশনা (কাউন্সেলিং) দিতে পারিনি। আজ সব পিতামাতার প্রতি আমার আকুল আবেদন
    —সন্তানদের শুধু বড় করলেই হয় না, শৈশব ও কৈশোরে তাদের সঠিক মানসিক দিকনির্দেশনা দিন, তাদের জীবনের সিদ্ধান্তগুলোতে সঠিক অভিভাবকত্ব দিন। তা না হলে জীবনের শেষভাগে এসে আমার মতো করুণ ও দিশেহারা পরিণতি ভোগ করতেই হবে
    —তাতে কোনো সন্দেহ নেই।

    এরই মধ্যে শারীরিক অসুস্থতাগুলো পিছু ছাড়ছে না। দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে যেন অসার ও শক্তিহীন হয়ে পড়ছে। এই দেহ যখন সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে, আত্মার ভার বহনে অক্ষম হয়, ঠিক তখনই সে নিথর হয়ে অসীমের পানে পাড়ি জমায়। সীমানা পেরিয়ে অসীম জগতে হয় তার চিরন্তন নিবাস। সময় দিন দিন ফুরিয়ে আসছে, তাই আমার ভাবনাগুলো এখন সেই অসীমকেই কেন্দ্র করে ঘোরপাক খাচ্ছে।
    কী হবে আমার শেষ পরিণতি?

    জীবনের সঠিক-বেঠিক আর অজস্র ভুল-ভ্রান্তির কথা ভাবি। এই পৃথিবী থেকে সারা জীবন কত কী নিলাম, অথচ বিনিময়ে রত্তি পরিমাণও ফিরিয়ে দিতে পারলাম না! এতসব অনুশোচনা আর ভাবনার অতল সাগরে আজ আমি সাঁতরে চলেছি, কিন্তু কূল-কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না।

    5
    4 Comments
    • Mohammad Raisuddin, “আমি আমার কন্যাপক্ষকে, আমার সন্তানদের সঠিক পথপ্রদর্শন ও দিকনির্দেশনা দিতে পারিনি” – এই লাইনটা পড়ে মনটা সত্যিই খারাপ হয়ে গেল। আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে জীবনের অনেক গভীর একটা সত্য কথা আপনি খুব সহজভাবে তুলে ধরেছেন। আমাদের গ্রুপের বাকি সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক বা কমেন্ট করবেন, তাহলে পুরো পরিবেশটা বেশ প্রাণবন্ত থাকে।

    • ‘সন্তানদের শুধু বড় করলেই হয় না, সঠিক দিকনির্দেশনা দিতে হয়’ — খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা।

    • আপনার লেখাটির “স্বপ্ন আর বাস্তবতার এই নির্মম দোলাচল সত্যিই হৃদয় ছুঁয়ে যায়” কথাগুলো খুব গভীর অনুভূতির জন্ম দেয়। এমন সুন্দর ও সংবেদনশীল লেখনি আপনার হৃদয়ের স্বচ্ছতাকে প্রকাশ করে, তাই আপনার লেখনী যেন এভাবেই নিয়মিত পথ চলতে থাকে।

    • অসংখ্য অপ্রাপ্তি আর অনুশোচনার ঢেউয়ে ভাসতে ভাসতে জীবন যেন খুঁজে ফেরে অসীমের সেই নিরুদ্দেশ কূল….🤍🖤

Friends

Profile Photo
Ahsanul Martin Mishor
@ahsanulmartinmishor
Profile Photo
Ramjan ali
@ramjanali
Profile Photo
Farhan Sadik
@farhansadik
Profile Photo
m zaman
@mzaman
Profile Photo
Gileman Alom
@gilemanalom
Profile Photo
Sima Nto
@simanto
Profile Photo
Abdullah Al Ahad
@abdullahalahad
Skip to toolbar