-
দেবজীৎ ঘোষ প্রীতম is with নাঈম ভুঁইয়া and FAM Farhad
ডাক্তারি পোশাকের জাদু দেবজীৎ ঘোষ প্রীতম তথ্যসূত্র:বিজ্ঞানচিন্তা পত্রিকা
by
দেবজীৎ ঘোষ প্রীতম
–
February 17, 2026
0
কখনো কি ভেবে দেখেছেন যে ডাক্তারেরা অপারেশন থিয়েটারে সবুজ পোশাক পড়েন কেন? এটা কী শুধুই ফ্যাশন নাকি এর পেছনেও আছে বিজ্ঞান? আজ এ নিয়েই কথা বলব, তথা লিখব।আগে ডাক্তারেরা সদা অপারেশন থিয়েটারে এরকম পোশাক পড়তেননা।Published from Blogger Prime Android App আগে সবাই সাদা রঙের পোশাক পড়তেন।ফ্লু মহামারী ও জীবাণু প্রতিরোধের ধারণা আসার পড় ১৯১৮ সাল থেকে ডাক্তাররা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝানোর জন্য সাদা পোশাক পড়া শুরু করলেন।বিংশ শতাব্দীর(১৯০১-২০০০) শুরুর দিকে ডাক্তারেরা বুঝতে পাড়লেন যে তাদের সাদা পোশাকে কিছু সমস্যা আছে।অনেক সময় অপারেশন চলাকালীন ডাক্তারদের মনযোগ রোগীর অঙ্গ থেকে সরে সহকর্মীদের সাদা পোশাকে চলে যেত। অনেক সময় এই সাদা রঙের জন্য ডাক্তারদের মাথা ব্যাথাও শুরু হত। ১৯৯৮ সালে “টুডেস সার্জিক্যাল নার্স” নামে Published from Blogger Prime Android Appএক লেখায় বলা হয় যে ১৯১৪ সালে এক প্রভাবশালী ডাক্তার অপারেশনে সবুজ পোশাক পড়া শুরু করেন, তিনি ভেবেছিলেন এটা সাদা পোশাকের সমস্যা সমাধান করবে।এবং তাই হল। এর পড় থেকেই এই সবুজ পোশাকের প্রচলন শুরু হয়(অনেকে নীল ও ব্যাবহার করেছেন)। এতে ডাক্তারদের সমস্যা সমাধান তো হয়ই আবার হাসপাতালের কর্মীদেরও সুবিধা হল। কারণ সাদা পোশাক থেকে রক্তের দাগ তোলা কঠিন ছিল কিন্তু সবুজ থেকে লাল দাগ সহজেই ঊঠে যায়। এখন প্রশ্ন হলো সবুজ বা নীলই কেন? অন্য কোন রঙ ব্যাবহার হয়নি কেন। উত্তর হল রঙের চাকায় নীল ও সবুজ লাল রঙের বিপরীতে থাকে আর ডাক্তারদের সর্বদা (অপারেশন চলাকালীন) লাল রক্তের দিকেই তাকাতে হয়।আবার দীর্ঘক্ষন লালের দিকে তাকিয়ে থাকার পর সাদা পোশাকে বিভ্রান্তীকর সবুজ প্রতিবিম্ব দেখা যেত। যা সবুজ পোশাকে হয়না। আর সেই বিভ্রান্তীকর সবুজ প্রতিবিম্ব দৃষ্টির সাথে নড়াচড়া করে যেমন ক্যামেরার ফ্লাশের পড় হয়।এর কারণ সাদা রঙে রংধণুর সব রঙ থাকে।যার মধ্যে লাল ও সবুজ ও আছে। তাই অনেকক্ষণ লাল রঙ দেখে চোখের লাল রঙ দেখার পথটা যখন ক্লান্ত থাকে তখন চোখ আমাদের এই সবুজ রঙের ভ্রম দেখায়।এ বিষয়ে ইতালীর পাডোভা বিশ্ববিদ্যালয়ের গবেষক পাওলা ব্রেসান জানান “সবুজ রঙ পড়লে এই বিভ্রম কাপড়ের রঙের সাথে মিশে যাবে, ফলে কোনো সমস্যা হবেনা” Published from Blogger Prime Android App
অপারেশনের আগে ডাক্তারেরা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রক্রিয়া মানেন, যাকে বলে স্ক্রাবিং ইন, সেই নাম থেকে ই এসব সবুজ বা নীল রঙের পোশাকের নাম হয়েছে স্ক্রাব(Scrubs).
—দেবজীৎ ঘোষ প্রীতম
তথ্যসূত্রঃ বিজ্ঞানচিন্তা জানুয়ারী২০২৬
4 Comments-
দেবজীৎ ঘোষ প্রীতম, আমাদের দৈনন্দিন জীবনে চিকিৎসকদের এই বিশেষ পোশাকের পেছনের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাটি আপনার সাবলীল উপস্থাপনায় বেশ চমৎকার ও তথ্যবহুল হয়ে উঠেছে। অপটিক্যাল ইলিউশন বা রঙের মনস্তত্ত্বের মতো বিষয়গুলো নিয়ে আপনার এই অনুসন্ধিৎসু মানসিকতা বজায় থাকলে ভবিষ্যতে আরও অনেক অজানা তথ্য আমরা জানতে পারব।
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
নাঈম ভুঁইয়া
@naimbhuiyan
Rabbi
@rabbi1
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
বান্টি দেব
@bantideb
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
মোঃ মনোয়ার হোসেন রাজা
@mdrazakhan
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


রঙের বিজ্ঞানেই লুকিয়ে থাকে জীবন বাঁচানোর নিখুঁত হিসাব…..🤍🖤