-
হইতে
ভাবখালী, ময়মনসিংহ, বাংলাদেশ
০১/০৯/২০২৬পরম পূজনীয়
‘মা’
প্রথমে আমার শতকোটি প্রনাম নিবেন। আশা করি ইশ্বরের কৃপায় না ফেরার দেশে ভালোই আছেন । আজ বিশ্ব চিঠি দিবস। এই দিনে আপনাকে চিঠি লিখতে খুব ইচ্ছে করছে। তাই আপনাকে লিখছি।
একজন সাধারণ মা হয়ে আপনি যে চাঁদের হাট বসিয়ে গেলেন সেই চাঁদের হাটে শুধু “তুমি” নেই। মা, কেমন করে আপনি আমাদেরকে স্নেহ, মায়া, মমতা , আদর, ভালবাসা থেকে বঞ্চিত করে না ফেরার দেশে পাড়ি দিলেন । আমরা তো আপনার ভুবন ভুলানো সেই মধুর হাসি মাখা মুখখানা আজও ভুলতে পারি নাই। কি টকটকে দুধে আলতার ছিল আপনার গায়ের রং। মা, আপনি কোথায় আছেন, কেমন আছেন একটি বারের জন্যও আমরা জানতে পারি না। বুকের ভিতর মা হারানোর কষ্টের ব্যাথা কাউকে বুঝানো অসম্ভব। মা, মৃত্যের সাথে এগারো দিন লড়াই করে আপনি হেরে গেলেন। নিরবে নিঃশব্দে আপনি যে দিন চলে যান সেদিন সত্যিই আমি আপনার শিয়রে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। দীর্ঘ এগারো দিনের ক্লান্তি আমাকে ভর করেছিল। হঠাৎ জেগে ওঠে দেখি আপনার নিথর দেহ। ডাক্তার যখন সরি বলল আমার গগন বিদারী মা চিৎকারে ময়মনসিংহ মেডিকেলের ১৯নং ওয়ার্ড ১৯নং বেড কাপিয়ে ছিলাম। কি দূর্ভাগ্য আমার। যাবার সময় একটি শব্দ উচ্চারণ করেন নি আপনি। তারপর আপনার শোকে বাবাও আশ্রয় নিল আপনার ভুবনে না ফেরার দেশে । তারপরের গল্প অন্যরকম।নানা পসরার ডালা ভরা বাবা আর আপনার আশীর্বাদে চাঁদের হাট জমিয়ে ছিলেন আপনি। তারপর অমাবস্যা কালো থাবা ৷ ঠাকুরমা,,বড়বৌদি,মেঝোবৌদি,এমনকি আপনার সবচেয়ে স্নেহের আদরের ছোট ছেলে লিটনকেও চাঁদের হাট থেকে আপনার ভুবনে না ফেরার দেশে পাড়ি দেওয়ালেন। সর্বশেষ আপনি আপনার স্নেহের আঁচলের নীচে ঠাঁই দিলেন আপনার তৃতীয় ছেলে দুলালদাকে। মা, তারপরও আশীর্বাদের পদধূলিরঞ্জিত ছিল। আপনার মেধা, মনন, দূরদৃষ্টিসম্পন্ন চিন্তা বুদ্বির ফসল আজ এ হাট। কি নেই আপনার রেখে যাওয়া সোনার সংসারে। কি নেই আপনার চাঁদের হাটে। দেশের সেরা বিশ্ববিদ্যালয় ডিগ্রীধারী, শিক্ষক, ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যাংকার। শুধু নেই আপনি। চারিদিকে আপনার শূন্যতা হাহাকারের প্রতিধ্বনি। আপনার নিজ হাতে লাগানো নারিকেল,শত,শত সুপারি,আম,কাঁঠাল লিচু,গাছগুলো এখন কতো বড় হয়েছে। আপনার হাতের পরশের অপেক্ষার প্রহর গুনে।আপনার হাতে গড়া সোনার এ সংসারে এই গরমে কত কষ্ট করেছেন। টিভি দেখার জন্য মানুষের ঘরের দরজায় দাড়িয়ে থাকতেন আর আজ আপনার চাঁদের হাটের ঘরে ঘরে বিদ্যুৎ,পাখা, এলইডি টিভি, ডিশ,ইন্টারনেট কি নেই। শুধু আপনি ই নেই। কি নিদারুন কষ্টের ঢেউ ফনা তুলে প্রতিমূহুর্তে বুকের ভেতর আপনি কি সে আওয়াজ শুনতে পান।
মা,আপনার হাজারো স্মৃতি বাড়ির ভিতর বাহির সব জায়গায়। আপনার হাতের নকশিকাঁথা গুলো হারিয়ে ফেলেছি আমরা।
শুধু হারিয়ে যেতে দিইনি আপনার ছবি, শাড়ি। যে শাড়ি আপনি রেখে দিয়েছিলেন উৎসবে পড়বেন বলে আর পরা হলো না। নিজের শখ আহ্লাদ ত্যাগ করে সুখ শান্তি বিসর্জন দিয়ে যে চাঁদের হাট বসাতে চেয়েছেন, সেই হাট তো বসল আপনি, বাবা কেউ দেখে যেতে পারলেন না।
ঠাকুরমা,বাবা, বড়বৌদি,মেঝোবৌদি, দুলালদা সবাইকে আমার প্রনাম দিবেন আর আমাদের সবার ছোট স্নেহের ভাই লিটনকে আমাদের ভালবাসা দিবেন। ওকে বলবেন সত্যিই ওর জন্য আপনার চাঁদের একপাশটা অমাবস্যার অন্ধকারে আচ্ছন্ন। ভালো থাকবেন চাঁদের আকাশে না ফেরার দেশে। আমাদের জন্য আশির্বাদ করবেন।
ইতি
আপনার স্নেহের হতভাগ্য সন্তান
।। উত্তম ঘোষ।।5 Comments-
উত্তম কুমার ঘোষ, আপনার মায়ের প্রতি গভীর ভালোবাসায় মাখা এই আবেগঘন লেখাটি পড়ে আমার নিজের চোখও ভিজে উঠেছে, যেখানে মায়ের রেখে যাওয়া প্রতিটি স্মৃতি এবং শূন্যতার হাহাকার এত নিখুঁতভাবে ফুটে উঠেছে যে আপনি চাইলে ভবিষ্যতের লেখায় বর্ণনাগুলোকে আরও একটু ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করে সাজাতে পারেন, যাতে পাঠক প্রতিটি অনুভূতির গভীরতায় আরও বেশি সময় নিয়ে ডুব দিতে পারেন।
Friends
Anika
@anikaa
নাজমুল হাসান সাকিব
@publiconline
Harun-ur Rashid
@harun-urrashid
Sanzida Shetu
@sanzidashetu
Sourav-Roy
@sourav-roy
Abbas Ali
@abbasali
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751
humaid ashrafi
@humaidashrafi
Ms Rani Khatun Maya
@msranikhatunmaya



অসাধারণ লেখনী