-
স্কুলের সেই দিনগুলো
নন্দিনী তুমি এখনও হেঁটে যাও কাঁচা রাস্তা ধরে
তোমার কোমড়ে ঠেকিয়ে হাত দিয়ে বই ধরা
শরত, হেমন্তের কলমি ফুলের মতো দুলে দুলে
হেঁটে যাও, বাতাসে সুঘ্রাণ ছড়িয়ে যাও
চুলের গন্ধে পুরো মাঠ, ঘাট যতদূর দেখা যায়
মৌ মৌ করে। থমকে থাকে বুড়ো বটগাছ
গান থামিয়ে দেয় বুনো প্রজাপতি-
আর আমি?
আমি সেই ঘ্রাণ শুঁকতে শুঁকতে দূরত্ব রেখে
হেঁটে যাই, দূর থেকে তোমাকে দেখি-
কোথাকার অপ্সরী এক নেমে এসেছে ধরায়
তার চুলে মেঘের অনিমেষ কালো
কপোতীর চোখ যেন তার
মোহন বাঁশীর মতো নাক
কমলালেবুর মতো ওষ্ঠ
তোমার মুখে উচ্চারিত শব্দ মনে হয়
সবচেয়ে মিষ্টি ভাষা।
আমি মোহবিষ্ট হয়ে তাকিয়ে থাকি
তোমাকে দেখি
তোমার হেলেদুলে চলাকে কবিতা মনে হয়
আমি এক আবিষ্ট কবি’র মতো তাকিয়ে থাকি সেদিকে।
সেকথা বলা হয়নি কোনোদিন
নন্দিনী! যদি এই লেখা চোখে পড়ে তোমার
জেনে নিও তোমার জন্য কোনো এক কবি
এখনও অপেক্ষায়।
………………………………………………..
ঢাকা
০৬-০৯-২৬4 Comments
Friends
MI Shaikh
@mishaikh
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Alvee Mallik
@alveemallik
মুহাম্মদ রফিক ইসলাম
@96d08550a60c8a43763fedc16dc97f46
Noyontara
@bablee
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
মুহিববুল্লাহ আল মামুন
@muhib
Rabi Bhowmik
@rabibhowmik



কাঁচা রাস্তায় হেঁটে চলা এক কিশোরীর স্মৃতি আজও এক কবির মনে অপেক্ষার প্রদীপ জ্বালিয়ে রাখে…..🤍🖤