-
ঋতুপর্ণা –
ঋতুপর্ণা, তুমি কি আমার কথা এখনো ভাবো?
হৃদয়ের কোথাও কি আমি আজও আছি?
আমার হিয়ায়ের কোণে তুমি নিভৃতে বাস করো,
এখনো ভালোবাসি তোমার সেই মিষ্টি হাসি।কতগুলো যুগ কেটে গেছে তোমায় ভেবে ভেবে,
তুমি সাতসমুদ্র পাড়ি দিয়েছো অন্য কারো জাহাজে।
আমার তো ছিলো এক ছোট্ট ডিঙি নৌকা,
তাই হয়তো ভেবেছিলে—দুঃখের সাগর পাড়ি দিতে জাহাজই শ্রেয়।ঋতুপর্ণা, তুমি একসময় বলতে—
আমার মন নাকি শরতের সফেত আকাশ!
তাই শরৎ ঋতু ছিলো তোমার সবচেয়ে প্রিয়।
কত শরৎ চলে গেল, তুমি নেই…
তাই শরতের ফল আজ স্বাদহীন,
শিউলি ফুল রঙ ও গন্ধহীন, একদম ফিকে।শারদীয় পুজোও এখন আমার কাছে বড্ড আনন্দহীন।
তবুও এই একলা ডিঙিতে বসে তোমাকেই ডেকে যাই,
আমার শরতের নীল গগনে শুধু তোমার ছায়াই পাই।
জাহাজ হয়তো তোমায় পৌঁছে দেবে নতুন কোনো তীরে,
আমার ভাঙা ডিঙি কিন্তু থমকে আছে সেই পুরোনো নীড়ে।4 Comments
Friends
খায়রুল ইসলাম
@khairulislam
Ahsanul Martin Mishor
@ahsanulmartinmishor
Ramjan ali
@ramjanali
Farhan Sadik
@farhansadik
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
m zaman
@mzaman
Gileman Alom
@gilemanalom
Sima Nto
@simanto
Abdullah Al Ahad
@abdullahalahad


আপনার লেখা এই লাইনটা খুব ভালো লাগলো যে, “আমার ভাঙা ডিঙি কিন্তু থমকে আছে সেই পুরোনো নীড়ে।” এত সুন্দর করে না বলা কথাগুলো গুছিয়ে লিখেছেন যে মনটা বিষণ্ণতায় ভরে গেল। কষ্ট হলেও নিজের আবেগগুলো এভাবেই শব্দের মাঝে বাঁচিয়ে রাখা যায়, সত্যি অসাধারণ।