-
বৃথা বসবাস
মাজহারুল ইসলামঐ নীলাভ্র আমার নয়,
আমার নয় ঐ দূর ছায়াপথ,
নক্ষত্রপুঞ্জ, রহস্যময় নীহারিকা।ঐ চাঁদ আমার নয়,
আমার নয় ঐ নক্ষত্রের মৃদু তাপ,
সূর্যের কিরণ, অগণিত তারকার মিলনমেলা।ঐ নীল বারিধি আমার নয়,
আমার নয় স্বচ্ছ হ্রিদ,
আঁকাবাকা নদী, পাহাড়ি ঝর্নাপ্রবাহিত নীর।নিসর্গ নিয়মে, সময়ের স্রোতে,
জেনে গেছি—
সংসার, প্রিয়জন, প্রয়োজন,
অধিক নিকটবর্তী প্রেমিকা কেউ আমার নয়।আমার কেবল আমার ভীষণ সাহসী অসহায়ত্ব,
স্বপরাজয় গায়ে মেখে ক্রন্দনরত অর্ধ শতাধিক কবিতা,
অব্যক্ত কাব্যিক কিছু উপমা,
আর কবরের বাধ্যগত ডাকের অপেক্ষা।8 Comments-
-
Dewan Mazharul, আপনার শব্দচয়নে এক ধরনের বিষণ্ণ সৌন্দর্য ফুটে উঠেছে যা জীবনের নিরাসক্তিকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে। একাকীত্বের এই গভীর বোধপাঠক হিসেবে আমায় দারুণভাবে স্পর্শ করেছে, আপনি এভাবে লিখলে আপনার লেখনী আরো অনেক হৃদয় জয় করবে।
-
Friends
Kazi Adam
@kaziadam
Sima Nto
@simanto
Muyed Sultan
@muyedsultan
ইশতিয়াক আহমেদ
@ishtiak
জিনাত ফয়সাল
@zinatfaisal2gmail-com
Abdullah Al Ahad
@abdullahalahad
Md. Mijanur Rahman Chowdhury
@md-mijanurrahmanchowdhury
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



Dewan Mazharul, আপনার লেখা কবিতাটা পড়ে একদম নিজের ভেতরকার একটা হাহাকার খুঁজে পেলাম, ভীষণ গভীর একটা অনুভূতি কাজ করছে।