-
প্রতিদিনের মতো আজও সঠিক সময়ে লিখতে চলে এলাম, কিন্তু কী যে লিখব, সেটাই খুঁজে পাই না। যদিও সারাটা দিনের পড়া ও খাওয়ার সময়ের মাঝে বিভিন্ন সময়ে লেখা নিয়েই ভাবি, কিন্তু যখনই লিখব বলে খাতা-কলম নিয়ে বসি, তখনই জাগে নতুন এক রোগ—কী লিখব?
কী যে বলি! তারপরও বসে থাকি কলম হাতে, নিশ্চুপ মনে, একটি লেখা ভাবব, ভেবে কলম দিয়ে খাতার বুকে ঢালব বলে। কিন্তু সময়ের পর সময় চলে যায়, লেখা আর ধরা দেয় না।
তবে আমি যে এক নাছোড়বান্দা। যেটা একবার ভেবে নিই, সেটা না হওয়া পর্যন্ত আমার মন স্থির হয় না। সেটা আদায় হওয়া পর্যন্ত আমার মন সদা ছটফট করতেই থাকে। তাই যেকরেই হোক, আমি তা আদায় করেই পরে ক্ষান্ত হই।
তাই খুব কষ্ট হলেও প্রতিদিন লিখে তারপর ঘুমাতে যাই। না হলে যে আমার মন আমায় ঘুমাতেই দেবে না। তাই লিখেই পরে ঘুমাই।
আজ কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ কোনো লেখাই পেলাম না। তাই আজ না লিখেই ঘুমাতে হচ্ছে।
5 Comments
Friends
Sirajul Manik
@sirajulmanik
মুহম্মদ নাঈম
@naeem
Salful Alam
@alamict9
1 Sen
@1sen
Shruti Radhe
@shrutiradhe
Shruti
@shruti
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



লিখতে না পারার কষ্টটাকেই এত সুন্দর করে লিখেছেন—এটাই তো লেখকের জাদু!