-
শুধু নিজে বাঁচার নাম জীবন নয়
– মানিক কুমার সাঁজোয়ালঅপরিচিত অচেনা এই পৃথিবীর বুকে,
মানুষের মন যেন কাঁদে সুখে-দুঃখে।
একা একা বেঁচে থাকা স্বার্থপরের মতো,
মনে মনে কত আশা জমে রয় কত।শুধু নিজে ভালো থাকা, নিজে খেয়ে বাঁচা,
নয় কভু মানুষের মহৎ কোনো খাঁচা।
পরের তরে যে জন জীবন সঁপে দেয়,
তার মতো ধন্য এ ধরায় আর কে বা হয়?বুভুক্ষুর মুখে অতুচ্ছ এক গ্রাস,
নিঃস্বের বুকে আনে নব উল্লাস।
কাউকে ফিরাতে নেই খালি হাতে কভু,
সবার উপরে স্থান দিয়েছেন প্রভু।নিজে নিজে বেঁচে থাকা মানে তো মরণ,
পরের কল্যাণ হত্তক মহৎ বরণ।
অকপটে যারা দেয় অপরকে আলো,
তারাই তো পৃথিবীতে সব চেয়ে ভালো।ক্ষুদ্রতা ঘুচিয়ে তাই বিশালতা চাই,
পরের ব্যথায় কাঁদে যদি মোর ভাই।
মানুষের তরে আজ হোক সমর্পণ,
তবেই সার্থক হবে এ সুন্দর জীবন।বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।
6 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
shimul gupta
@shimulgupta
Abbas Ali
@abbasali
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Eqbal Hossain
@eqbalhossain


পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়ার এই মহৎ ভাবনাটি পাঠকদের মনে গভীর মমতার ছোঁয়া জাগিয়ে তোলে এবং আপনার এই সুন্দর প্রচেষ্টার ধারা যেন সব সময় অব্যাহত থাকে।