Profile Photo

Sirajul ManikOffline

  • sirajulmanik
  • Profile picture of Sirajul Manik

    Sirajul Manik

    • 2 months ago

    তোমার গড়া জগতে
    সিরাজুল মানিক

    তুমি কখনোই আমাকে বুঝোনি
    আমি কি চেয়েছিলাম তা বুঝোনি
    যদি একটিবার আমাকে বুঝতে
    তবে হয়তো আমাদের মধ্যে
    এতোটা দূরত্ব তৈরী হতোনা
    এই পৃথিবীতে সবচেয়ে দামি
    এবং অবিনশ্বর সেই সম্পর্কটা
    আজও টিকে থাকতো
    অন্তত দেখা হলে দুজনের মধ্যে
    কথা তো হতো
    এই তো সেদিন কাকতালীয়ভাবে
    তোমার বাড়িতে গেলাম
    তোমার সাথে দেখাও হলো
    অথচ আমাদের কথা হলোনা
    না বলতে পারলে তুমি না আমি
    অথচ আমরা যদি স্বাভাবিকভাবে
    বিষয়টি নিয়ে ভাবতাম তবে
    এমনটি কিন্ত হতোনা
    যদি সেদিনের সেই চিরকুটটি
    তুমি একটিবার পড়ে দেখতে
    তবে আমার বিস্বাস
    আমার সম্পর্কে তোমার ভুল ধারণা
    আর থাকতোনা
    আমাদের সেই বন্ধুত্ব থেকে যেতো
    আসলেই তুমি আমাকে বুঝোনি
    শুধু অন্যের কথায়
    আমাকে নিয়ে একটা অন্য জগৎ
    গড়েছিলে যেখানে আমার
    কোনো উপস্থিতি ছিলোনা।

    3
    6 Comments
    • অপ্রকাশিত অভিমান আর না বলা কথার এমন গভীর অনুভূতিগুলো আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অন্য লেখকদের লেখায় ভালোবাসা ও মন্তব্য জানিয়ে আমাদের এই ছোট্ট আঙিনাকে প্রাণবন্ত করে তুলুন, আপনার সুন্দর ভাবনার পরবর্তী অপেক্ষায় রইলাম।

    • না-পড়া সেই চিরকুটেই হয়তো লুকিয়ে ছিল ভুল বোঝাবুঝি ঘোচানোর শেষ সুযোগ…..🤍🖤

    • সিরাজুল মানিক, আপনার লেখাটা পড়ে মনটা বেশ খারাপ হয়ে গেল, সত্যি বলতে অনুভূতিগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

Skip to toolbar