-
কষ্টের নীল সাগর
সিরাজুল মানিকআমার নিঃসঙ্গতার আকাশ জুড়ে
শুধুই মেঘ আর আর মেঘ
তুমি নেই বলে অন্ধকারে আছন্ন জীবন
নির্ঘুম রাত্রি আর অসহ্য যন্ত্রনায় কেটে যায় প্রহর
সেই যে কবে হেসেছিলাম,ঠিক মনে পড়েনা
তোমার ওই মায়াবী মুখখানি
আমার এই দুটি চোখে ভেসে উঠে সহসায়
তোমার ওই দুটি চোখ ছিলো
যেনো এক চঞ্চলা নদী
আমি হারিয়ে যেতাম সেথায়
অপলক দৃষ্টিতে চেয়ে থেকে
বয়ে চলতো কেবল নিরোবধি
তুমি ছিলে বলে জীবন
ছিলো উচ্ছল আর গতিময়
হঠাৎ তুমি কোথায় যেনো হারিয়ে গেলে
আমার পৃথিবী থেকে ঢের, ঢের দুরে
দিয়ে গেলে এক আকাশ সমান কষ্ট আর বিষন্নতা
যেখানে শুধু ঘোর অন্ধকার
শূন্যতা আর বয়ে চলে এক কষ্টের নীল সাগর5 Comments
Friends
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Jubayer ahmed
@jubayerahmed1
Tiplu Hasan Tamim
@hafez
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নাহীদ শাহ্
@mdnahidhasan
নাসির উদ্দিন
@nasiruddin-nu166gmail-com
Abdullah Al Noman
@abdullahalnoman1
Rumin
@rumin
আব্দুস সালাম
@mdabdussalam


চঞ্চলা নদীর মতো সেই চোখ হারিয়ে গেলে রয়ে যায় শুধু কষ্টের এক অথৈ নীল সাগর…..🤍🖤