Profile Photo

Manik Kumar SanjowalOffline

  • manikkumarsanjowal
  • Profile picture of Manik Kumar Sanjowal

    Manik Kumar Sanjowal

    • 1 month, 1 week ago

    নতুন ভোরের স্বপ্ন
    – মানিক কুমার সাঁজোয়াল

    মেঘের ডানায় রূপোলি আভা,
    হারিয়ে যাওয়া দিন,
    সন্ধ্যে নামুক শান্ত হয়ে,
    শব্দ হোক বিলীন।

    অচিন দেশের গল্প শুনে,
    রাত ফুরোবে যবে,
    নতুন আলোর শিশির মেখে,
    ভোর হাসবে তবে।

    হাওয়ার বুকে কানাকানি,
    পাতার মৃদু তান,
    অন্ধকারের বুক চিরে হোক,
    জীবনের জয়গান।

    ক্লান্তি ভুলে পথের বাঁকে,
    রাখো তোমার পা,
    দুঃখ যত নিকষ কালো,
    বয়ে নিয়ে যাক ওই খরস্রোতা নদীটা।

    আশার প্রদীপ জ্বেলে রেখো,
    মনের আঙিনায়,
    নতুন কোনো গল্প আবার,
    শুরু হবে কালকের ওই প্রভাত বেলায়।

    বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।

    1
    4 Comments
    • আপনার কবিতাটা পড়ে খুব ভালো লাগলো, একদম ভোরের স্নিগ্ধতা ছুঁয়ে গেল। প্রতিটি লাইন খুব সুন্দর আর ছন্দটা একদম নিখুঁত হয়েছে। এমন পজিটিভ লেখা রোজ পড়ার অপেক্ষায় থাকবো।

    • মানিক কুমার সাঁজোয়াল, আপনার প্রতিটি ছত্রে ফুটে ওঠা আশাবাদী সুর এবং প্রকৃতির স্নিগ্ধ রূপগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। এমন সুন্দর ও ছান্দিক ভাবনার বহিঃপ্রকাশ আপনার লেখনীকে আরও প্রাণবন্ত করে তুলুক, আপনি এভাবেই নতুন নতুন সৃষ্টির মাধ্যমে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • দুঃখের কালো স্রোত পেরিয়ে নতুন ভোরের স্বপ্ন……………………… দারুন আশাবাদী একটি কবিতা।

Friends

Profile Photo
Santo Mon
@santomon
Profile Photo
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Profile Photo
Md. Jahangir Alam
@md-jahangiralam
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
shimul gupta
@shimulgupta
Profile Photo
Abbas Ali
@abbasali
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Skip to toolbar