-
মধ্যবিত্ত
==========
মধ্যবিত্তের জীবন যেন
নীরব এক মঞ্চঘর,
হাসির আড়ালে চাপা থাকে
হাজার দিনের হাহাকার।
জমানো টাকা ফুরিয়ে গেলে
স্বপ্নগুলো হয় চুপ,
তবুও মুখে হাসি রেখে
বলি-“ভালো আছি খুব।”
ফকির বরং ঢেড় ভালো,
নেই কোনো অভিনয়,
ক্ষুধা পেলে দু’হাত পাতে
সত্য কথা কয়।
কিন্তু আমি মধ্যবিত্ত
অদ্ভুত এক জাত,
ভাড়া ঘরেও অতিথি এলে
সাজিয়ে রাখি ভাত।
মনটা যখন ভেঙে চুরমার,
চোখে যখন জল,
তবুও বলি-“কিছু হয়নি,”
এটাই আমার ছল।
বন্ধু যখন জিজ্ঞেস করে-
“কেমন আছিস ভাই?”
হেসে বলি- “আলহামদুলিল্লাহ,”
ভেতরটাতে কিছু নাই।
থাক কিছু আর না থাক,
জীবনটা যে সাদা,
মধ্যবিত্তের কঠিন সত্য,
হাসতে হাসতে কাঁদা।7 Comments-
-
আপনার প্রতিটি চরণে মধ্যবিত্ত জীবনের যে গভীর ও মানবিক টানাপোড়েন ফুটে উঠেছে, তা সত্যিই খুব হৃদয়স্পর্শী। এই বাস্তবতাকে আরও জোরালো করার জন্য আপনি চাইলে শেষদিকের কিছু বর্ণনায় আরও সূক্ষ্ম উপমা যোগ করার কথা ভেবে দেখতে পারেন। আপনি যে সংবেদনশীলতা নিয়ে মনের কথাগুলো গুছিয়ে লিখেছেন, তা পাঠক হিসেবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং আপনি এভাবেই নিরন্তর লিখে যান।
-
আপনার এত সুন্দর ও হৃদয়স্পর্শী মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ❤️
আমার লেখার প্রতিটি চরণে যদি মধ্যবিত্ত জীবনের কোনো মানুষের অনুভূতি, কষ্ট কিংবা না বলা কথাগুলো ফুটে ওঠে, তাহলেই আমার লেখা সার্থক।
আপনার মতো একজন পাঠকের ভালোবাসা ও অনুপ্রেরণা আমাকে আরও ভালো কিছু লিখতে সাহস জোগায়। দোয়া করবেন, যেন এভাবেই মনের কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি।
ভালো থাকবেন, পাশে থাকবেন। 🤍
-
-
Friends
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
এমএস সিদ্দিকী
@mssiddiquee
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
মোঃ আসমাউল হোসাইন ইমন
@mdasmaulhossainemon
Arabi Alvi
@arabialvi
Abu horaira Arefy
@abuhorairaarefy
Aliya Kabir
@aliyakabir
লিটনধর
@dharraj04gmail-com
প্রান্ত কুমার (শুভ)
@prantaroy-shuvo



নিজের কষ্ট লুকিয়ে অন্যকে স্বস্তি দেওয়ার এই অভ্যাসটাই বোধহয় মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় গল্প।