Profile Photo

Sirajul ManikOffline

  • sirajulmanik
  • Profile picture of Sirajul Manik

    Sirajul Manik

    • 1 month, 4 weeks ago

    তুমি নেই বলে
    সিরাজুল মানিক

    আমি অপেক্ষায় ছিলাম আর
    ভেবেছিলাম তুমি ডাকবে
    তোমার পাশে বসিয়ে বলবে
    শোনো আমরা সব ভুলে যাই
    চলো আবার এক হই
    একটা মুচকি হাসি দিয়ে বলবে
    আমাদের কোনো ভুল ছিলোনা
    আমাদের মাঝে যা ঘটেছিলো
    সবটাই ছিলো ভুল বুঝাবুঝি
    আমি ভেবেছিলাম আমাদের
    সব ভুল বুঝাবুঝির অবসান হবে
    আমরা আবার একসাথে পারি দেবো
    জীবনের এই দীর্ঘ পথ
    মান অভিমান সব মিলিয়ে
    আমাদের একটা সুন্দর পৃথিবী হবে
    আর সেই পৃথিবীর
    এক বিস্ময়কর সৃষ্টি হবে
    আমাদের ভালোবাসা
    যেখানে থাকবে শুধু সুখ আর সুখ।
    কিন্ত কিছুই হলোনা
    আজ তুমি দূরে অনেক দূরে
    আমাদের ছোট্ট একটি ভুলে
    আমিও এক অন্য মানুষ
    তুমি নেই বলে।

    2
    4 Comments
    • ছোট্ট একটা ভুলেই বদলে যায় মানুষ, তুমি নেই বলে আজ আমিও অচেনা এক সত্তা…..🤍🖤

    • মিলনের আশা আর তার ভেঙে যাওয়ার কষ্টটা দুইটাই একসাথে অনুভব করলাম🙁

    • Sirajul Manik, “মান অভিমান সব মিলিয়ে আমাদের একটা সুন্দর পৃথিবী হবে” লাইনটা পড়ে একদম বুকের ভেতরটা কেঁপে উঠল। লেখাটা বেশ অন্যরকম আর ইমোশনাল, খুব ভালো লাগলো আপনার এই অনুভুতিগুলো।

    • Sirajul Manik, আপনি যে গভীর আবেগ আর আকুতি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়ে স্পর্শ করার মতো। অপেক্ষার এই যন্ত্রণা আর না পাওয়ার বেদনাকে যেভাবে শব্দের মাধ্যমে সাজিয়েছেন, তা পাঠকের মনে এক ধরণের বিষণ্ণতার ছোঁয়া দিয়ে যায়। আপনার লেখনীর এই ধারা অব্যাহত থাকুক এবং আপনি আরও অনেক সুন্দর সৃষ্টি দিয়ে আমাদের মুগ্ধ করুন।

Skip to toolbar